৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার গঠনের পাঁচ মাস পার হলেও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। এখনও ঘুষখোররা ঘুষ নিচ্ছে,

2026-07-30T15:50:37+00:00
2026-07-30T15:50:37+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:৫০ পিএম 
সংগৃহীত ছবি
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার গঠনের পাঁচ মাস পার হলেও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। এখনও ঘুষখোররা ঘুষ নিচ্ছে, তাই জুলাইয়ের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে পরিবর্তন আনতে হবে।’

রাজধানীর ডিএফপি মিলনায়তনে বৃহস্পতিবার (৩০ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই মানুষকে প্রাণ দিতে হয়েছে। জুলাইয়ের মূল্যবোধ ধারণ করে পরিবর্তনের চেষ্টা না করলে সন্তানহারা মায়েদের অশ্রু বৃথা যাবে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকার গঠনের পাঁচ মাস পেরিয়ে গেলেও অনেক ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। আমাদের নিজেদের মধ্যেও এখনো প্রত্যাশিত পরিবর্তন আসেনি। তবে তারেক রহমান পরিবর্তনের চেষ্টা করছেন।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, পরিবর্তনের মানসিকতা সবার মধ্যে গড়ে তুলতে পারলে জুলাইয়ের আন্দোলনের সফলতা বাস্তবে প্রতিফলিত হবে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  ঘুষ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: