ইতমিনান বোর্ড থেকে বৃত্তি পেল ১২৫০ শিক্ষার্থী

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

কওমি ও জাতীয় শিক্ষাক্রমের সমন্বয়ে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনান বোর্ড বাংলাদেশের ৬১টি প্রতিষ্ঠানের ১২৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি

2026-07-30T17:02:30+00:00
2026-07-30T17:02:41+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
শিক্ষা
ইতমিনান বোর্ড থেকে বৃত্তি পেল ১২৫০ শিক্ষার্থী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ৫:০২ পিএম
বুধবার এক অনুষ্ঠানে ইতমিনান বোর্ড থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ছবি : সংগৃহীত
কওমি ও জাতীয় শিক্ষাক্রমের সমন্বয়ে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত শিক্ষাবোর্ড ইতমিনান বোর্ড বাংলাদেশের ৬১টি প্রতিষ্ঠানের ১২৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। 

বুধবার (২৯ জুলাই) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করায় এসব শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এ আয়োজন। এতে সারা দেশ থেকে ৬১টি প্রতিষ্ঠানের প্রায় ১২৫০ জন শিক্ষার্থী হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, হাফেজ বা মাদরাসা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শুধু ইমামতি বা খতিবের মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা চাইলে রাষ্ট্রের উচ্চপদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে অবদান রাখতে পারেন।

তিনি বলেন, সরকারের গুরুত্বপূর্ণ পদে আলেমরা দায়িত্ব পালন করলে দেশ ও সমাজের নানা গুরুত্বপূর্ণ কাজ আরও সুষ্ঠু, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখীভাবে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, বর্তমান যুগের চাহিদা বিবেচনায় মাদরাসা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আইটি, ফ্রিল্যান্সিং এবং কারিগরি শিক্ষায়ও দক্ষ হয়ে উঠতে হবে। প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ-বিদেশে তাদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি আলেমদের ব্যাপক সম্মান ও উচ্চ বেতনে কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

তিনি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরির লক্ষ্যে কাজ চলছে। এ বিষয়ে শিগগিরই ইতিবাচক অগ্রগতির খবর পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বোর্ডের প্রধান মাওলানা মুফতি মুসা খান জানিয়েছেন, ভবিষ্যতে দেশের আরও অধিকসংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানকে এই শিক্ষাব্যবস্থার আওতায় আনা, প্রযুক্তিনির্ভর মূল্যায়ন ব্যবস্থা চালু করা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে। আমরা বিশ্বাস করি, অপরাধী অবশ্যই আইনের আওতায় আসবে। কিন্তু অভিযোগ প্রমাণের আগেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করা ন্যায়বিচারের পরিপন্থী এবং এতে পুরো শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়।


আমরা গণমাধ্যমের প্রতিও বিনীত আহ্বান জানাই যাচাই-বাছাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করুন, যাতে ভুল তথ্যের কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অযথা উদ্বেগ সৃষ্টি না হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালক মুফিত মুহাম্মাদ মুহিব্বুলাহিল বাকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ গোলালাম রাব্বানী ও আন্তর্জাতিক ক্বারী আহমাদ বিন ইউসুফ আল-আজহারী প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ইসলামি শিক্ষার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পাঠ গ্রহণ করছে। তাদের সম্পূর্ণ সিলেবাস প্রণয়ন করেছে ইতমিনান বোর্ড বাংলাদেশ। 

সময়ের আলো/জেডআই


  বিষয়:   বৃত্তি  ইতমিনান বোর্ড  মাদরাসা  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: