আলিফের বাম চোখের আলো কোনো দিন ফিরবে না

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলায় গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরীর (১৯) বাঁ

2026-07-30T17:29:07+00:00
2026-07-30T17:29:07+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
রাজনীতি
মাহমুদা মিতু
আলিফের বাম চোখের আলো কোনো দিন ফিরবে না
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:২৯ পিএম 
এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু এবং জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরী। সংগৃহীত ছবি
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলায় গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরীর (১৯) বাঁ চোখের দৃষ্টিশক্তি আর ফিরবে না। বৃহস্পতিবার তার চোখে অস্ত্রোপচার করা হয়, এরপর দৃষ্টিশক্তি আর ফেরানো সম্ভব হয়নি। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

পোস্টে মাহমুদা মিতু বলেন, ছাত্রদলের সন্ত্রাসীর রড দিয়ে আঘাত করা আলিফের অপারেশন শেষ হয়েছে মাত্র। বাম চোখের আলো আর কোনো দিন ফিরবে না। 

এর আগে, এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, হামলায় আলিফ চৌধুরীর চোখে রডের আঘাতের পর এক চোখের দৃষ্টিশক্তি ঝুঁকিতে ছিল। তার চোখে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়।


বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) অস্ত্রোপচারের পরও তার আঘাতপ্রাপ্ত চোখের দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব হয়নি।

গত মঙ্গলবার হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় গুরুতর আহত হন জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরী। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

সেদিন বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধরের ঘটনা ঘটে। এ হামলার জন্য এনসিপি ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে। 

পরে সন্ধ্যার দিকে শহরে এনসিপির প্রতিবাদ মিছিল বের হলে আরেক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ বেশ কয়েকজন আহত হন।

সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   মাহমুদা মিতু  আলিফ  বাম চোখ  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: