ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে আটক ২

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলে সমকামিতার অভিযোগে এক আবাসিক শিক্ষার্থী এবং তার আমন্ত্রণে আসা এক বহিরাগত ব্যক্তিকে আটক

2026-07-30T23:12:38+00:00
2026-07-30T23:19:11+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে আটক ২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:১২ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ১১:১৯ পিএম
বহিরাগত শফিকুল ইসলাম সাগর ও শিক্ষার্থী ছাত্র মাইনুর রেজা। সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলে সমকামিতার অভিযোগে এক আবাসিক শিক্ষার্থী এবং তার আমন্ত্রণে আসা এক বহিরাগত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হলের একটি কক্ষে এই ঘটনা ঘটে। মাস্টারদা সূর্য সেন হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মুখলেসুর রহমান জাবির বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ছাত্র মাইনুর রেজা এবং বহিরাগত শফিকুল ইসলাম সাগর।

ঘটনার বিবরণে জানা যায়, সামাজিক মাধ্যমে একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ওই বহিরাগত ব্যক্তি শিক্ষার্থী মাইনুর রেজার আমন্ত্রণে হলে আসেন। নির্দিষ্ট কক্ষে যাওয়ার কথা থাকলেও ভুলবশত বহিরাগত লোকটি অন্য একটি কক্ষের সামনে চলে যান, যা আবাসিক শিক্ষার্থীদের মনে সন্দেহের সৃষ্টি করে। পরবর্তীতে শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি শারীরিক সম্পর্কের উদ্দেশে হলে আসার কথা স্বীকার করেন। 

ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থী নিজের ফোন বন্ধ করে আত্মগোপনের চেষ্টা করেন। তবে পরিচয় নিশ্চিত হওয়ার পর হল প্রশাসন ও শিক্ষার্থীরা তাকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করলে তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের কাজে জড়িত থাকা এবং হলে আরও কয়েকজনের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। 

সূর্য সেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান জানান, ঘটনাটি জানার পরপরই আমরা হল প্রশাসনকে অবহিত করি। পরবর্তীতে প্রাধ্যক্ষ ও হাউজ টিউটরদের উপস্থিতিতে তারা নিজেদের অনৈতিক কর্মকাণ্ডের লিখিত স্বীকারোক্তি প্রদান করেন।


ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় হল প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থী মাইনুর রেজার সিট তাৎক্ষণিকভাবে বাতিল করেছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সহায়তায় উভয়কে আইনগত ব্যবস্থার জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে মাস্টারদা সূর্য সেন হলের প্রাধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ঢাবি  সূর্যসেন  সমকামিতা  অভিযোগ  আটক 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: