ব্রোঞ্জ থেকে রুপায় উন্নীত ভলিবল

ক্রীড়া প্রতিবেদক

খেলা

সুদিন ফিরছে দেশের ভলিবলে। মাঝে কিছু দিন বাজে সময় পার করলেও আবারও চাঙ্গাভাব ফিরেছে জনপ্রিয় এই খেলায়। উন্নতির প্রথম ধাপ

2026-07-31T03:55:36+00:00
2026-07-31T03:55:36+00:00
 
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
খেলা
ব্রোঞ্জ থেকে রুপায় উন্নীত ভলিবল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৩:৫৫ এএম 
আব্দুল মুমিন সাদ্দাম। ছবি : সংগৃহীত
সুদিন ফিরছে দেশের ভলিবলে। মাঝে কিছু দিন বাজে সময় পার করলেও আবারও চাঙ্গাভাব ফিরেছে জনপ্রিয় এই খেলায়। উন্নতির প্রথম ধাপ পাকিস্তানের ইসলামাবাদে সদ্য শেষ হওয়া কাভা কাপ চ্যাম্পিয়নশিপের সাফল্য। ৬ দেশের অংশগ্রহণে এবারের আসর অনুষ্ঠিত হয়। যেখানে রানার্সআপের কীর্তি গড়েছে বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তানের কাছে হেরে রুপা জেতে হরষিত, মিলন, রিসালাত, তানভীর, আল আমিনরা। বদলে যাওয়া ভলিবলের গল্পের অন্যতম রূপকার বর্তমান অ্যাডহক কমিটি সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম।

বর্তমান কমিটির প্রেসিডেন্ট এবং আগের কমিটির সিনিয়র সহ-সভাপতি এমএ লতিফ শাহরিয়ার জাহেদী, যুগ্ম সম্পাদক সোহেল রানা লিংকন, কোষাধ্যক্ষ ইমরান হায়দার কাঞ্চনসহ পুরো অ্যাডহক কমিটির তত্ত্বাবধানে দেশের বাইরে থেকে রুপা জয়ের গল্প লেখে বাংলাদেশ। বছর চারেক আগে এই টুর্নামেন্টেই ব্রোঞ্জ জিতেছিল দল। এবার এক ধাপ উন্নতি হয়ে রুপা নিয়ে দেশে ফিরছে হরষিত-মিলনরা।

দলের এমন সাফল্যে যারপরনাই আনন্দিত, রোমাঞ্চিত তরুণ সংগঠক ও ফেডারেশন সাধারণ সম্পাদক সাদ্দাম। সময়ের আলোকে তিনি জানান, এই সাফল্যের মূল কারিগর শুধু ভলিবল খেলোয়াড়, ফেডারেশন নয়; এর পুরো কৃতিত্ব সরকারের। ক্রীড়াবান্ধব সরকার দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে গত পাঁচ মাসে যা করেছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল। আমরা একজন তারকা খেলোয়াড়কে আমাদের ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে পেয়েছি, আমিনুল ভাই আমাদের ক্রীড়াঙ্গনের নকশাই বদলে দিয়েছেন।

সাদ্দাম আরও যোগ করেন, আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসির) নবনিযুক্ত পরিচালক জাহেদ পারভেজ চৌধুরীর নির্দেশনা এ ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখেছে। আমি আমার খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। তারা বিদেশের মাটিতে আমাদের মুখ উজ্জ্বল করেছে। খেলোয়াড়রা প্রণোদনা, সরকারের কাছ থেকে ক্রীড়াভাতাসহ ফেডারেশন থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছে বলেই মাঠে তারা সর্বোচ্চ দিয়ে লড়াই করে সাফল্যে বের করে আনার চেষ্টা করে। যা আগে আমাদের খেলোয়াড়দের মধ্যে দেখা যায়নি।

সময়ের আলো/আআ



  বিষয়:   ব্রোঞ্জ  রুপা  ভলিবল  সময়ের আলো/আআ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: