বাংলাদেশকে ধন্যবাদ জানাল আমিরাত প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের প্রতি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কৃতজ্ঞতা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, সাম্প্রতিক সংকটময় সময়ে

2026-07-31T10:17:27+00:00
2026-07-31T15:17:26+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশকে ধন্যবাদ জানাল আমিরাত প্রেসিডেন্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:১৭ এএম  আপডেট: ৩১.০৭.২০২৬ ৩:১৭ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের প্রতি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কৃতজ্ঞতা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, সাম্প্রতিক সংকটময় সময়ে ঢাকার সমর্থন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করেছে। একই সঙ্গে তিনি সুবিধাজনক সময়ে সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহও প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় ইউএই দূতাবাস এ তথ্য জানায়। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে পাঠানো এক চিঠিতে ইউএই প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে আমিরাতে হামলার পর বাংলাদেশ সরকারের সংহতি ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চিঠিতে শেখ মোহাম্মদ বলেন, অর্থনীতি, উন্নয়ন ও মানবিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে ইউএই প্রতিশ্রুতিবদ্ধ। তিনি প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে প্রথম সুযোগেই সরকারি সফরে বাংলাদেশে আসার আগ্রহের কথাও জানান।

ইউএই প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, তার সম্ভাব্য ঢাকা সফর বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।


চিঠিতে আরও উল্লেখ করা হয়, পারস্পরিক শ্রদ্ধা, গভীর বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে বাংলাদেশ ও ইউএইর সম্পর্ক ক্রমেই আরও বহুমাত্রিক ও শক্তিশালী হচ্ছে।

এদিকে, সাম্প্রতিক হামলায় ইউএইতে বসবাসরত দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের জনগণের প্রতিও আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।

সময়ের আলো/এসএকে

  বিষয়:   বাংলাদেশ  ধন্যবাদ  আমিরাত  প্রেসিডেন্ট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: