গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অধীনে ১৩ থেকে ২০ গ্রেডে ১৭৭ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
চাকরির ধরন : সরকারি
পদ সংখ্যা : ৬ টি
লোকবল নিয়োগ : ১৭৭ জন
আবেদন করার মাধ্যম : অনলাইন
আবেদন শুরুর তারিখ : ২ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ : ৩১ আগস্ট ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট : https://mohpw.gov.bd
পদের নাম : স্টেনোগ্রাফার/স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর
বেতন : ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা : যেকোনও বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমান
পদের নাম : ইমাম
পদসংখ্যা : ৩টি
বেতন : ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা : কামিল/দাওরায়ে হাদিস অথবা আরবি/ইসলামিক বিষয়ে স্নাতক
পদের নাম : স্টেনোটাইপিস্ট/স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ৬টি
বেতন : ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা : যেকোনও বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমান
পদের নাম : নকশাকার
পদসংখ্যা : ৩৬টি
বেতন : ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদ
পদের নাম : ডি টি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা : ৩টি
বেতন : ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পাস এবং সরকার স্বীকৃত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট/টিটিসি থেকে ট্রেড ইলেকট্রিশিয়ান কোর্স উত্তীর্ণ।
পদের নাম : অফিস সহায়ক/এমএলএসএস
পদসংখ্যা : ১২৩টি
বেতন : ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে
ক্লিক করুন।
সময়ের আলো/মহু