নেত্রকোনায় মসজিদ নিয়ে মন্তব্য, সালিশে ২ জনের মাথা ন্যাড়া

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার বারহাট্টায় মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে মন্তব্য করায় মো. মমিন মিয়া ও উজ্জল দাস নামে দুই ব্যক্তির মাথা ন্যাড়া

2026-08-01T15:39:10+00:00
2026-08-01T15:39:10+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
সারাদেশ
নেত্রকোনায় মসজিদ নিয়ে মন্তব্য, সালিশে ২ জনের মাথা ন্যাড়া
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৩৯ পিএম 
নেত্রকোনায় মসজিদ নিয়ে মন্তব্য, সালিশে ২ জনের মাথা ন্যাড়া। ছবি : সংগৃহীত
নেত্রকোনার বারহাট্টায় মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে মন্তব্য করায় মো. মমিন মিয়া ও উজ্জল দাস নামে দুই ব্যক্তির মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর থেকে সমালোচনার ঝড় উঠে স্থানীয়দের মাঝে। স্থানীয়দের মাঝে দেখা দেয় বিরুপ প্রতিক্রিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ জুলাই) বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের হেলুচিয়া বাজারে অবস্থিত স্থানীয় মসজিদের ইমামের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বাজারের একটি চায়ের দোকানে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলে। এসময় ইমামদের নিয়ে ‘হুজুরদের লোভ বেড়ে গেছে’ মন্তব্য করেন কতিপয় লোক। বিষয়টি ছড়িয়ে পড়লে ক্ষোভ সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে। এ ঘটনায় স্থানীয়দের নিয়ে এলাকায় সালিশ বসে।


জনি খান বলেন, সালিশ চলাকালে অভিযুক্তদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল। ক্ষমা না চাওয়ায় স্থানীয়রা তাদের মাথা ন্যাড়া করে দেয়। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে প্রায় এক মিনিটের ভিডিও আপলোড দেওয়া রয়েছে। সেখানে দেখা যায়, কয়েকজনের উপস্থিতিতে দুই ব্যক্তির মাথা ন্যাড়া করা হচ্ছে।

মাদরাসার শিক্ষক আলী আহমদ বলেন, স্থানীয় এক ব্যক্তি ওই মসজিদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ এলাকায় সালিশ বসে। পরবর্তীতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী তাদের মাথা ন্যাড়া করা হয়েছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কাউকে আটক করা হয়নি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নেত্রকোনা  মসজিদ  মন্তব্য  সালিশ  মাথা ন্যাড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: