কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মশাল মিছিলে ধাওয়া, গ্রেফতার ৯

সাভার সংবাদদাতা

সারাদেশ

ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলে ধাওয়া করে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ

2026-08-01T15:50:42+00:00
2026-08-01T15:50:42+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মশাল মিছিলে ধাওয়া, গ্রেফতার ৯
সাভার সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৫০ পিএম 
আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিল। ছবি : সংগৃহীত
ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিলে ধাওয়া করে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সালেহপুর সেতুসংলগ্ন একটি গার্মেন্টসের সামনে থেকে আটক করে পুলিশ। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার হলেন রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), ইকবাল (৪০), সামিউল ইসলাম (১৯), শফিকুল ইসলাম খান ইদ্রিস (৩০), রিপন (৩০), ইব্রাহিম (৪৫), ওয়ালিউর রহমান শিবলী (৪০) ও রমজান (৩০)। তাদের মধ্যে ওয়ালিউর রহমান শিবলি নিষিদ্ধ ছাত্রলীগের আদাবর থানার সাবেক সভাপতি ও নবনির্বাচিত সদস্যসচিব, মইনুল আল সাব্বির আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড সভাপতি। বাকিদের পদ-পদবি পাওয়া যায়নি।


পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ৮০-৯০ জন নেতাকর্মী মশাল মিছিল করছিল। খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় ৯ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ডিজিটাল ব্যানার, মশাল ও মোটরসাইকেল জব্দ করা হয়।

জব্দ ব্যানারে থেকে জানা গেছে, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস উপলক্ষ্যে ‘শোকাবহ আগস্ট’ কর্মসূচির অংশ হিসেবে ওই মিছিলের আয়োজন করা হয়। চব্বিশের গণ-অভ্যুত্থানের পলাতক আওয়ামী লীগ নেতার জাহাঙ্গীর কবির নানকের পক্ষে আদাবর থানার ৩০ ও ১০০ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা এই আয়োজন করেন।

৯ জনকে গ্রেফতারের তথ্য জানিয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, তাদের তিনদিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগ  মশাল মিছিল  ধাওয়া  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: