শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর

2026-08-01T17:03:26+00:00
2026-08-01T17:03:26+00:00
 
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১ আগস্ট ২০২৬
জাতীয়
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৫:০৩ পিএম 
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। সংগৃহীত ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দুটি পর্বে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠান পরিচালিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন। 

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং চলতি বাজেটে শিক্ষায় জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হলেও আগামীতে তা পাঁচ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের এক ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তরুণদের হাত ধরেই আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে উঠবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক ও ওরিয়েন্টেশন বক্তা প্রফেসর ড. এস এম আব্দুল আওয়াল, ইউজিসি সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, ইবির প্রোভিসি প্রফেসর ড. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী এবং মালয়েশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্। 


এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মনজুরুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা এবং দুই সহস্রাধিক নবীন শিক্ষার্থী এই নবীন বরণ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   শিক্ষা খাত  জিডিপি  ৫ শতাংশ  বরাদ্দ  পরিকল্পনা  সরকার  শিক্ষামন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: