বিক্রির উদ্দেশ্যে মৃতপ্রায় গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মৃতপ্রায় অসুস্থ গরু জবাইয়ের অপরাধে শেরপুরের নালিতাবাড়ী শহরে লালন ভাইয়ের মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা

2026-08-01T18:37:40+00:00
2026-08-01T18:37:40+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিক্রির উদ্দেশ্যে মৃতপ্রায় গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:৩৭ পিএম 
বিক্রির উদ্দেশ্যে মৃতপ্রায় গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। ছবি : সময়ের আলো
কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই মৃতপ্রায় অসুস্থ গরু জবাইয়ের অপরাধে শেরপুরের নালিতাবাড়ী শহরে লালন ভাইয়ের মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ আগস্ট) সকালে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার মাংস মহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

এসময় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম, ভেটেরিনারী সার্জন সাগর আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালত একই মহলের বাবুলের মাংসের দোকান ও আড়াইআনী বাজার মাংস মহলের সাইফুলের মাংসের দোকান এবং আল্লাহর দান মাংসের দোকানকে পশুর স্বাস্থ্য পরীক্ষা না করানোর দায়ে ৫ হাজার করে আরও ১৫ হাজার টাকা জরিমানা করে।


অভিযোগ রয়েছে, লালন ভাইয়ের মাংসের দোকান এর আগে হাফিজ ভাইয়ের মাংসের দোকান নামে পরিচালিত হতো। কিছুদিন আগে আরও একবার মৃতপ্রায় গরু জবাইয়ের অপরাধে তাকে জরিমানা এবং মাংস জব্দ করা হয়।

শনিবার ভোরে ভটভটিযোগে মৃতপ্রায় একটি গরু আনার পথে পথচারীরা সংবাদ দিলে গণমাধ্যমকর্মী ও প্রশাসন ঘটনাস্থলে হাজির হন। পরে সিসি টিভি ফুটেজে গরুটি অসুস্থ এবং মৃতপ্রায় বলে প্রতীয়মান হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   মৃতপ্রায়  গরু  জবাই  ভ্রাম্যমাণ আদালত  জরিমানা  সময়ের আলো  শেরপুর  নালিতাবাড়ী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: