বর্ষা বিপ্লবের গান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

২০২৪-এর জুলাই আন্দোলন স্মরণে ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’।বিশাল আয়োজনের এই ওপেন এয়ার

2026-08-02T03:25:52+00:00
2026-08-02T03:25:52+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বর্ষা বিপ্লবের গান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:২৫ এএম 
ছবি : সংগৃহীত
২০২৪-এর জুলাই আন্দোলন স্মরণে ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’। 

বিশাল আয়োজনের এই ওপেন এয়ার কনসার্টে থাকছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড ও সংগীতশিল্পীরা। ব্যান্ডের মধ্যে গাইবে ‘আর্টসেল’, ‘শিরোনামহীন’, ‘আর্ক’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কুঁড়েঘর’। আর একক শিল্পী হিসেবে কনসার্টে গাইবেন আসিফ আকবর ও র‌্যাপার সেজান। এ ছাড়া থাকবে নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান ও কাজী আহনাফ তাহমীদসহ একাধিক শিল্পীর পরিবেশনা।

কনসার্টের আমন্ত্রণ জানিয়ে এক ফেসবুক বার্তায় আসিফের জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করে শিল্পীর পেজ থেকে লেখা হয়েছে, ‘বেশ বেশ বেশ শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ।’ সামনে পা বাড়াও, এগিয়ে যাও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে ৫ আগস্টে আসিফ আকবরের গানে মেতে উঠতে। 


মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে এই ওপেন এয়ার কনসার্টে আসিফ আকবর আসছে তার জনপ্রিয় গান নিয়ে। এবারের ৩৬ জুলাইয়ে একসঙ্গে মেতে উঠব বর্ষা বিপ্লবের গানে!’

আয়োজনটি নিয়ে এক ভিডিও বার্তায় ‘কুঁড়েঘর’ শিল্পী তাশরিফ খান বলেন, ‘এই ৫ আগস্ট আমরা ‘কুঁড়েঘর’ ব্যান্ড আসছি মানিক মিয়া অ্যাভিনিউতে, সবাইকে গান শোনাতে, ‘বর্ষা বিপ্লবের গান’-এ। সবাই চলে আসুন, দেখা হবে, ৩৬ জুলাই। সবাই একসঙ্গে গাইব।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বর্ষা  বিপ্লব  গান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: