অটো ডাউনলোড বন্ধের উপায়

প্রযুক্তির আলো ডেস্ক

প্রযুক্তি

প্রতিদিন ব্যক্তিগত ও অফিসের নানা কাজের পাশাপাশি বিভিন্ন গ্রুপে অসংখ্য ছবি, ভিডিও, ডকুমেন্ট ও স্টিকার আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে। তবে অনেকেই

2026-08-02T03:51:08+00:00
2026-08-02T03:58:46+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
প্রযুক্তি
অটো ডাউনলোড বন্ধের উপায়
প্রযুক্তির আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:৫১ এএম  আপডেট: ০২.০৮.২০২৬ ৩:৫৮ এএম
ছবি : সংগৃহীত
প্রতিদিন ব্যক্তিগত ও অফিসের নানা কাজের পাশাপাশি বিভিন্ন গ্রুপে অসংখ্য ছবি, ভিডিও, ডকুমেন্ট ও স্টিকার আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে। তবে অনেকেই খেয়াল করেন না, এসব ফাইলের বেশিরভাগই স্বয়ংক্রিয়ভাবে ফোনে ডাউনলোড হয়ে গ্যালারিতে জমা হতে থাকে। এর ফলে একদিকে যেমন ফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যায়, অন্যদিকে ব্যক্তিগত গোপনীয়তাও ঝুঁকির মুখে পড়তে পারে।

তবে কয়েক ধাপে সহজ কিছু সেটিংস পরিবর্তন করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। চাইলে সব ধরনের মিডিয়ার স্বয়ংক্রিয় ডাউনলোড একবারে বন্ধ করতে পারবেন, আবার নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গ্রুপের ছবিও গ্যালারিতে না দেখানোর ব্যবস্থা করা যাবে।

অটো মিডিয়া ডাউনলোড কেন সমস্যা তৈরি করে?
হোয়াটসঅ্যাপের ডিফল্ট সেটিংসে ছবি, ভিডিও, অডিও ও ডকুমেন্ট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়। আপনি যদি একাধিক সক্রিয় গ্রুপে যুক্ত থাকেন, তা হলে এসব অপ্রয়োজনীয় ফাইল খুব অল্প সময়েই ফোনের অনেকটা স্টোরেজ দখল করে ফেলে। পাশাপাশি ব্যক্তিগত বা সংবেদনশীল ছবি সরাসরি গ্যালারিতে চলে আসায় অন্য কেউ ফোন হাতে নিলে তা সহজেই দেখে ফেলতে পারে।

যেভাবে বন্ধ করবেন অটো মিডিয়া ডাউনলোড
অটো ডাউনলোড বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-হোয়াটসঅ্যাপ অ্যাপ চালু করুন।ওপরের ডান পাশে থাকা ‘থ্রি ডট’ মেনুতে ট্যাপ করুন।সেটিংসে প্রবেশ করতে হবে।এরপর স্টোরেজ এবং ডাটা অপশনে যেতে হবে।মিডিয়া অটো ডাউনলোড বিভাগে প্রবেশ করতে হবে।মোবাইল ডেটা ব্যবহার করার সময়, ওয়াইফাইতে সংযুক্ত থাকলে এবং ভ্রমণের সময়- প্রতিটি অপশনে প্রবেশ করে সব ধরনের ফাইল (ছবি, ভিডিও, অডিও ও ডকুমেন্ট) আনচেক করে বন্ধ করে দিন।এই সেটিংস চালুর পর নতুন কোনো মিডিয়া ফাইল আর নিজে থেকে ফোনে ডাউনলোড হবে না। প্রয়োজন মনে করলে চ্যাটে গিয়ে নির্দিষ্ট ফাইলের ওপর ট্যাপ করে সেটি ডাউনলোড করে নিতে পারবেন।

নির্দিষ্ট চ্যাটের ছবি গ্যালারিতে লুকাবেন যেভাবে
সব চ্যাটের জন্য নয়, বরং নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গ্রুপের মিডিয়া ফাইল গ্যালারিতে লুকাতে চাইলে নিচের পদ্ধতি অনুসরণ করুন-
যে ব্যক্তি বা গ্রুপের মিডিয়া লুকাতে চান, সেই চ্যাটটি খুলুন।চ্যাটের ওপরে থাকা নাম বা প্রোফাইলের ওপর ট্যাপ করুন।মিডিয়া ভিজেবিলিটি  অপশনে যান।অপশনটি ‘ঘড়’ নির্বাচন করে নিশ্চিত করুন।

এরপর থেকে ওই নির্দিষ্ট চ্যাট থেকে আসা নতুন কোনো ছবি বা ভিডিও ফোনের গ্যালারিতে আর দেখা যাবে না। তবে একাধিক চ্যাটের জন্য এই সুবিধা ব্যবহার করতে চাইলে প্রতিটি চ্যাটে আলাদাভাবে একই সেটিংস পরিবর্তন করতে হবে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   অটো ডাউনলোড  বন্ধের উপায়  সময়ের আলো 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: