সকালে রোজ দেরি করে নাশতা করছেন? জেনে নিন কী কী ক্ষতি

সময়ের আলো ডেস্ক

ফিচার

রাতভর দীর্ঘ সময় না খেয়ে থাকার পর সকালের নাশতা শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদরা একে দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার মনে

2026-08-02T09:57:25+00:00
2026-08-02T12:02:55+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
সকালে রোজ দেরি করে নাশতা করছেন? জেনে নিন কী কী ক্ষতি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:৫৭ এএম  আপডেট: ০২.০৮.২০২৬ ১২:০২ পিএম
সকালে দেরিতে নাশতা করলে মেজাজের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। ছবি : এআই
রাতভর দীর্ঘ সময় না খেয়ে থাকার পর সকালের নাশতা শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদরা একে দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খাবার মনে করেন। কিন্তু ওজন কমানোর চেষ্টা, ব্যস্ততা কিংবা অনিয়মের কারণে অনেকেই সকালে নাশতা না করে দীর্ঘ সময় কাটিয়ে দেন। কেউ আবার সকাল ও দুপুরের খাবার একসঙ্গে খান। এমন অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরের জন্য নানা সমস্যার কারণ হতে পারে।

ওজন বাড়ার ঝুঁকি

অনেকে মনে করেন নাশতা বাদ দিলে ক্যালোরি কম খাওয়া হবে, তাই ওজনও কমবে। বাস্তবে এর উল্টোটা ঘটতে পারে। সকালে না খাওয়ার ফলে ক্ষুধা অনেক বেশি বেড়ে যায়, ফলে দুপুরে প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া হয়। পাশাপাশি বারবার হালকা খাবার বা উচ্চ ক্যালরিযুক্ত খাবার খাওয়ার প্রবণতাও বাড়ে, যা ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

হৃদরোগের সম্ভাবনা

নিয়মিত সকালের নাশতা এড়িয়ে গেলে স্থূলতা, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মতো সমস্যার ঝুঁকি বাড়তে পারে। এসব কারণ একসঙ্গে হৃদরোগের ঝুঁকিও বৃদ্ধি করতে পারে।

টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন নিয়মিত নাশতা বাদ দিলে শরীরে ইনসুলিনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। ফলে, ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে।


মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে

যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাদের জন্য নিয়মিত নাশতা করা গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় খালি পেটে থাকলে এবং শরীরে পানির ঘাটতি তৈরি হলে অনেকের ক্ষেত্রে মাথাব্যথা বা মাইগ্রেনের আক্রমণ বাড়তে পারে।

মেজাজের পরিবর্তন

খালি পেটে দীর্ঘ সময় থাকলে শরীরে শক্তির ঘাটতি তৈরি হয়। এর প্রভাব পড়ে মানসিক অবস্থার ওপরও। ফলে খিটখিটে মেজাজ, অল্পতেই রেগে যাওয়া, ক্লান্তি এবং অবসাদের মতো সমস্যা দেখা দিতে পারে।

স্মৃতিশক্তি ও কর্মক্ষমতায় প্রভাব

সকালের নাশতা না করলে মস্তিষ্ক প্রয়োজনীয় শক্তি থেকে বঞ্চিত হয়। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত নাশতা করেন না, তাদের মধ্যে মনোযোগ কমে যাওয়া, সহজে ভুলে যাওয়া এবং সারাদিন অবসাদ অনুভব করার প্রবণতা বেশি দেখা যায়।

চুলের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব

নিয়মিত নাশতা বাদ দিলে শরীরে প্রয়োজনীয় পুষ্টি, বিশেষ করে প্রোটিনের ঘাটতি হতে পারে। ফলে চুলের প্রধান উপাদান কেরাটিন তৈরিতে প্রভাব পড়ে, যা চুলের বৃদ্ধি কমিয়ে দিতে পারে এবং চুল পড়ার ঝুঁকি বাড়াতে পারে।

হজমের সমস্যা

রাতের খাবারের পর সাধারণত ৮ থেকে ১০ ঘণ্টা পেট খালি থাকে। সকালে সময়মতো নাশতা করলে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে। কিন্তু দীর্ঘ সময় না খেয়ে থাকলে গ্যাস্ট্রিক, অম্বল এবং খাবার হজমে বিলম্বের মতো সমস্যা দেখা দিতে পারে।

সুস্থ থাকতে নিয়মিত এবং সময়মতো সকালের নাশতা করার অভ্যাস গড়ে তোলা জরুরি। এটি শুধু দিনের শক্তির জোগানই দেয় না, বরং ওজন নিয়ন্ত্রণ, হৃদ্‌স্বাস্থ্য, রক্তে শর্করার ভারসাম্য, মস্তিষ্কের কার্যক্ষমতা এবং হজমশক্তি ঠিক রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সময়ের আলো/মহু
  বিষয়:   সকাল  নাশতা  ক্ষতি  স্বাস্থ্য  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: