কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় যশোর চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২

2026-08-02T13:02:59+00:00
2026-08-02T13:02:59+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১:০২ পিএম 
গ্রেফতার হওয়া ছাত্রদল নেতা। সংগৃহীত ছবি
কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় যশোর চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।   

গ্রেফতারকৃত আরাফাত চৌগাছা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় ভিকটিম কলেজছাত্রী চৌগাছা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার সকালে এনআইডি কার্ড করার জন্য চৌগাছায় আসার পথে অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বি ভিকটিমকে মোটরসাইকেলে তুলে নেয়। পরে পৌর শহরের নিরিবিলিপাড়ার একটি বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভিকটিম সেখান থেকে তাদের বাড়িতে ফিরে পুরো ঘটনাটি তার পরিবারকে জানান। এ ঘটনা ভিকটিমের মুখে শুনে ভিকটিমের মা সন্ধ্যায় চৌগাছা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশ অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করে। 


এ ব্যাপারে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, ভিকটিম বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। মামলার আসামি রাব্বীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/জেডি
  বিষয়:   কলেজছাত্রী  ধর্ষণ  অভিযোগ  ছাত্রদল নেতা  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: