ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে বহুল বিতর্কিত ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত) পেট্রোল চালুর সিদ্ধান্ত কেন্দ্র করে দেশটির রাজনীতিতে নতুন করে তীব্র আন্দোলনের উত্তাপ

2026-08-02T14:49:30+00:00
2026-08-02T14:49:30+00:00
 
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ২:৪৯ পিএম 
নরেন্দ্র মোদি। সংগৃহীত ছবি
ভারতে বহুল বিতর্কিত ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত) পেট্রোল চালুর সিদ্ধান্ত কেন্দ্র করে দেশটির রাজনীতিতে নতুন করে তীব্র আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। রোববার (২ আগস্ট) সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল জানান, ই-২০ পেট্রোল বাতিল চেয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে খোলা অনলাইন আবেদনে ইতোমধ্যে দুই লাখেরও বেশি নাগরিক স্বাক্ষর করেছেন। আগামী ৪ আগস্ট দুপুর ১২টায় এই গণ-আবেদনের প্রিন্ট কপি নিয়ে তিনি অন্তত ১০০ জন আন্দোলনকারীকে সাথে নিয়ে নরেন্দ্র মোদির বাসভবন অভিমুখে মিছিল করবেন। 

কেজরিওয়াল অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রকে খুশি করতে ও কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরির পুত্রদের পরিচালিত ইথানল ব্যবসাকে লাভবান করতেই ভারতীয় গাড়ির ইঞ্জিনের ক্ষতিসাধনকারী এ নীতি জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে। 


একই সাথে কেজরিওয়াল ৩টি প্রধান দাবি উত্থাপন করেন— পেট্রোল পাম্পে সাধারণ ও ই-২০ পেট্রোলের মধ্যে পছন্দের সুযোগ দেওয়া, সাধারণ পেট্রোলের দাম কমানো এবং ইথানলের মূল্য কমানো। 

তবে কেজরিওয়ালের এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন বিজেপি।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ভারত  বিক্ষোভ  উত্তাপ  মোদির বাসভবন  অভিমুখ  মিছিল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: