জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড। ‘প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট’ পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : অ্যাস্ট্রা এয়ারওয়েজ লিমিটেড
পদের নাম : প্যাসেঞ্জার সার্ভিস এজেন্ট
পদের সংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি অথবা এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা : শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী।প্রার্থীর দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
অভিজ্ঞতা : যেকোনো প্রতিষ্ঠানে লোডার হিসেবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন : ১৬,০০০ টাকা (মাসিক)
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : বিমানবন্দরে
প্রার্থীর ধরন : শুধু পুরুষ
বয়সসীমা : ১৮ থেকে ২৮ বছর
কর্মস্থল : চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, সিলেট, কোম্পানির প্রয়োজন অনুযায়ী দেশের ভেতরে যেকোনো বিমানবন্দরে স্থানান্তরিত করা হতে পারে।
সুযোগ-সুবিধাসমূহ : প্রবেশন পিরিয়ড শেষে বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে। এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সব সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা
বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সময়ের আলো/আআ