ক্রিকেটে বয়সভিত্তিক কাঠামো আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিল বিসিবি

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেটে প্রতিভাবান খেলোয়াড় তৈরির ধারাকে আরও কার্যকর করতে নতুন বয়সভিত্তিক দল চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৯ ও

2026-08-02T22:11:39+00:00
2026-08-02T22:11:39+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ক্রিকেটে বয়সভিত্তিক কাঠামো আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিল বিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১০:১১ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেটে প্রতিভাবান খেলোয়াড় তৈরির ধারাকে আরও কার্যকর করতে নতুন বয়সভিত্তিক দল চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৯ ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের মাঝের ধাপ হিসেবে যুক্ত হয়েছে নতুন অনূর্ধ্ব-২৩ বিভাগ।

নতুন এই দলের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ১ আগস্ট থেকে মিরপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতি ক্যাম্প। ক্যাম্পে অংশ নিচ্ছেন ২০ জন ক্রিকেটার।

১৯ থেকে ২৩ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটারদের নিয়মিত পরিচর্যা ও উন্নয়নের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিবি মনে করছে, অনূর্ধ্ব-১৯ থেকে জাতীয় দলে যাওয়ার পথে এই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এতদিন অনূর্ধ্ব-১৯ দল থেকে অনেক ক্রিকেটার সরাসরি এইচপি দলে সুযোগ পেতেন। নতুন অনূর্ধ্ব-২৩ দল সেই ব্যবধান কমিয়ে ক্রিকেটারদের ধাপে ধাপে প্রস্তুত হওয়ার সুযোগ তৈরি করবে।

বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির অধীনে পরিচালিত হচ্ছে নতুন এই ইউনিট। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও কোচ নাভিদ নেওয়াজ। তাঁর সঙ্গে কোচিং স্টাফ হিসেবে থাকছেন আলমগীর কবির, সাইমন হোসেন, জেমস, বাপ্পী ও জয় সাহা।

নতুন বিভাগের প্রথম আন্তর্জাতিক কার্যক্রম হিসেবে মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সফরের শুরুতে টপ এন্ড টি-টোয়েন্টি স্কোয়াড ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এরপর অনূর্ধ্ব-২৩ দল মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে। মিরপুরে চলমান প্রস্তুতি ক্যাম্প থেকেই এই সিরিজের জন্য চূড়ান্ত দল নির্বাচন করা হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ক্রিকেট  বিসিবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: