ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা? জেনে নিন সমাধান

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে অনেকেই লগ-ইন, মেসেজ পাঠানো, ছবি-ভিডিও আপলোড বা ডাউনলোডের সমস্যায় পড়ছেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এ ধরনের সমস্যার

2026-08-03T11:39:55+00:00
2026-08-03T11:40:41+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তি
ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা? জেনে নিন সমাধান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:৩৯ এএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ১১:৪০ এএম
নিরাপদ ও ভালো অভিজ্ঞতার জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ছবি : প্রতীকী
ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে অনেকেই লগ-ইন, মেসেজ পাঠানো, ছবি-ভিডিও আপলোড বা ডাউনলোডের সমস্যায় পড়ছেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এ ধরনের সমস্যার সবচেয়ে সাধারণ কারণ হলো দুর্বল বা অস্থিতিশীল ইন্টারনেট সংযোগ।

হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপে লগ-ইন করার পর যদি হলুদ ব্যানারে ‘Computer not connected’ লেখা দেখা যায়, তাহলে বুঝতে হবে ডিভাইসটি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত নয় বা সংযোগে সমস্যা আছে।

সমস্যা সমাধানে প্রথমে ইন্টারনেট সংযোগ পরীক্ষা করার পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ। ইন্টারনেট ঠিক থাকলেও যদি সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে।


প্রথমে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ বন্ধ করে আবার চালু করতে হবে। এরপরও কাজ না হলে অ্যাপ থেকে লগ-আউট করে পুনরায় লগ-ইন করতে হবে। প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপটি আনইনস্টল করে নতুন করে ডাউনলোড করা যেতে পারে।

কম্পিউটার বন্ধ করে অন্তত ৩০ সেকেন্ড অপেক্ষা করে আবার চালু করলেও অনেক সময় সংযোগ সমস্যার সমাধান হয়।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অফিস, বিশ্ববিদ্যালয় বা পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকেও অনেক সময় সংযোগে সমস্যা তৈরি হতে পারে। এক্ষেত্রে অন্য কোনো নেটওয়ার্ক বা মোবাইল হটস্পট ব্যবহার করে দেখতে বলা হয়েছে।

কিছু নেটওয়ার্কে হোয়াটসঅ্যাপের ট্রাফিক বন্ধ থাকায় সমস্যা হতে পারে। তাই নেটওয়ার্ক সেটিংসে ‘web.whatsapp.com’ বা ‘whatsapp.net’-এর ট্রাফিক অনুমোদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, নিরাপদ ও ভালো অভিজ্ঞতার জন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সময়ের আলো/মহু
  বিষয়:   ডেস্কটপ  হোয়াটসঅ্যাপ  ব্যবহার  সমস্যা  সমাধান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: