পরিবেশ সংরক্ষণে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল মিডিয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই পরিবেশ সংরক্ষণে

2026-08-03T12:45:06+00:00
2026-08-03T12:53:47+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সোশ্যাল মিডিয়া
পরিবেশ সংরক্ষণে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১২:৪৫ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ১২:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হতে হবে। 

সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব রয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়ে তুলতে পারব।


দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আসুন, আমরা সবাই আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হই। দেশটা আমাদের সবার। ছোট ছোট উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা দেশের জন্য বড় পরিবর্তন আনতে সক্ষম হব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

সময়ের আলো/আআ
  বিষয়:   পরিবেশ  সংরক্ষণ  নাগরিক  দায়িত্বশীল  প্রধানমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: