আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই অনুষ্ঠানে দেশের আরও সাতটি

2026-08-03T14:26:52+00:00
2026-08-03T14:26:52+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
জাতীয়
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:২৬ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই অনুষ্ঠানে দেশের আরও সাতটি শাখার ভিত্তিপ্রস্তরও উন্মোচন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

তিনি বলেন, নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে গড়ে ওঠা শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেনাপ্রধান জানান, প্রতিষ্ঠানটির পাঠদান ক্যামব্রিজ কারিকুলামের আওতায় ইংরেজি মাধ্যমে পরিচালিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার সুযোগ পাবে।

তিনি আশা প্রকাশ করেন, আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে দক্ষ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে, যাতে আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তোলা যায়।


সময়ের আলো/কেএইচ

Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: