যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার কাজিরহাটে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (৩ আগস্ট) বেলা

2026-08-03T18:35:02+00:00
2026-08-03T18:35:02+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:৩৫ পিএম 
নিখোঁজদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি কাজ করছ। ছবি : সময়ের আলে
পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার কাজিরহাটে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই কিশোর সম্পর্কে একে অপরের মামাতো ও ফুফাতো ভাই। তারা দুজনেই নবম শ্রেণির ছাত্র।

নিখোঁজ ছাত্ররা হলো, টাঙ্গাইলের নাগরপুর থানার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে শ্রী বিনয় রায় (১৫) এবং গাজীপুর সদরের মিটুলাল সরকারের ছেলে শ্রী প্রভাত সরকার (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকার শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল বিনয় ও প্রভাত। তারা বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা দুজনই পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি।


কাজিরহাট নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তাদের উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে চেষ্টা চালাচ্ছে। 

দুই স্কুলছাত্র নিখোঁজের পর থেকে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। 

সময়ের আলো/জোই
  বিষয়:   যমুনা নদী  গোসল  স্কুলছাত্র  নিখোঁজ  সময়ের আলো  পাবনা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: