মদ্যপ অবস্থায় মারামারি, রুপপুরে রাশিয়ান নাগরিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি

সারাদেশ

পাবনার ঈশ্বরদীর রুপপুর প্রকল্পের গ্রিনসিটি আবাসিক এলাকায় মদ্যপান অবস্থায় দুই রাশিয়ান নাগরিকের মারামারি ঘটনায় সের্গেই নিকোলায়েভিচ (৫৬) নামে একজনের মৃত্যু

2026-08-03T18:54:12+00:00
2026-08-03T18:54:12+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
সারাদেশ
মদ্যপ অবস্থায় মারামারি, রুপপুরে রাশিয়ান নাগরিকের মৃত্যু
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম 
সের্গেই নিকোলায়েভিচ। ছবি : সংগৃহীত
পাবনার ঈশ্বরদীর রুপপুর প্রকল্পের গ্রিনসিটি আবাসিক এলাকায় মদ্যপান অবস্থায় দুই রাশিয়ান নাগরিকের মারামারি ঘটনায় সের্গেই নিকোলায়েভিচ (৫৬) নামে একজনের মৃত্যু হয়েছে। অপরজন মেনচেভ মুমূর্ষু অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সকালে রুপপুর পারমাণবিক প্রকল্পের গ্রিনসিটিতে এ ঘটনা ঘটে। 

নিহত সের্গেই নিকোলায়েভিচ গ্রিনসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নং রুমে বসবাস করতেন। তারা দুজনেই প্রকল্পের রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রিনসিটিতে অবস্থানকালে তারা দুইজনই মদপান করেন।  একপর্যায়ে কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে একে অপরকে মারধোর করেন। এতে দুজনেই অচেতন হয়ে পড়লে পার্শ্ববর্তী গ্রিনসিটি হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়।


গ্রিনসিটি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, তাদের দুজনকেই অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় এখনে আইসিইউ না থাকায় পাবনা এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে দূতাবাসের মাধ্যমে রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হবে। অন্যজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি আরও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মদ্যপ  মারামারি  রুপপুর  রাশিয়ান নাগরিক  মৃত্যু  সময়ের আলো  পাবনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: