দেশে ফিরে ভক্তদের উদ্দেশে যা বললেন ইলিয়াস কাঞ্চন

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকার পর সাময়িকভাবে দেশে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর

2026-08-03T21:41:25+00:00
2026-08-03T21:41:25+00:00
 
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ৩ আগস্ট ২০২৬
আনন্দ সময়
দেশে ফিরে ভক্তদের উদ্দেশে যা বললেন ইলিয়াস কাঞ্চন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৯:৪১ পিএম 
জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সংগৃহীত ছবি

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে যুক্তরাজ্যে চিকিৎসাধীন থাকার পর সাময়িকভাবে দেশে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের চিকিৎসার মাঝেই তিনি দেশে ফিরেছেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সকালে দেশের উদ্দেশে যাত্রা করেন তিনি।   

স্বদেশযাত্রায় তার সঙ্গে ছায়ার মতো সার্বক্ষণিক পাশে ছিলেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। দেশে ফিরে বিমানবন্দরে উপস্থিত স্বজন ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইলিয়াস কাঞ্চন বলেন, আলহামদুল্লিলাহ ভালো আছি, শরীর ভালো আছে। সবার উদ্দেশ্যে যেটা বলার, সেটা হলো দোয়া চাই এবং আমার দোয়া তাদের জন্য রইলো। 

ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে যুক্তরাজ্যে যান তিনি। পরবর্তীতে একই বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসাশাস্ত্রীয় ঝুঁকি ও নানা জটিলতার কারণে সে সময় টিউমারের সম্পূর্ণ অংশ অপসারণ সম্ভব হয়ে ওঠেনি। এরপর থেকে তাকে পার হতে হয়েছে দীর্ঘ ও কষ্টদায়ক চিকিৎসাপথ। চিকিৎসকদের কঠোর নজরদারিতে এই সময়ে তাকে মোট ৬০টি কেমোথেরাপি গ্রহণ করতে হয়েছে। এরপর ধারাবাহিকভাবে দুই ধাপে ছয় মাসের ওরাল থেরাপি সম্পন্ন করেন। সব মিলিয়ে তিন ধাপে প্রায় একশ’টি কেমোথেরাপি নিতে হয়েছে  তাকে।  


তৃতীয় ধাপের থেরাপি শেষ হওয়ায় নিজের ইচ্ছাতেই দেশে ফিরেন কিংবদন্তি এই নায়ক। তার ছেলে মিরাজুল মইন জয় জানান, বাবা এখন আসছেন, তবে দেশে বেশি দিনের জন্য নেই। আবার তাকে ফেরত যেতে হবে, বাকি চিকিৎসা পূরণ করার জন্য। কিন্তু লেটেস্ট আপডেট হলো, ডাক্তার বললো তার টিউমার অনেকটুকু ছোট হয়ে আসছে। যেটা মানে আমি বলবো একটি সুসংবাদ এবং বাকি চিকিৎসার ওপর ডিপেন্ড করবে কতটুকু স্বাভাবিকভাবে তিনি আবার আগের মতো ফিরে আসতে পারেন। এই মাসেই আবার ফেরত যাওয়ার আমাদের ইচ্ছা আছে। কারণ তার নেক্সট এমআরআই মাথার স্ক্যান এগুলো খুব সম্ভবত মাসের শেষের দিকে আবার রাখা হয়েছে।  

বাংলাদেশের চলচ্চিত্রে ইলিয়াস কাঞ্চন এক উজ্জ্বল নক্ষত্র। দেশের ইতিহাসের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোছনা’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। রূপালী জগতের দীর্ঘ পথচলায় পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।  

পাশাপাশি সামাজিক আন্দোলন বিশেষ করে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পথিকৃৎ হিসেবে রাষ্ট্র তাকে ভূষিত করেছে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ। তার এই সুস্থতার সংবাদে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কোটি ভক্ত ও সহকর্মীরা।


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   ইলিয়াস কাঞ্চন  ব্রেন টিউমার 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: