কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে বিদেশি পিস্তল ও গুলিসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করছ র্যাব-১৫। আটক রোহিঙ্গা নাগরিককে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, সোমবার (৩ আগস্ট) রাত ৩টার সময় র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল মরা গাছ তলার রোহিঙ্গা বাজারে অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১ টি মোবাইলসহ হাফেজ শফিক নামের এক রোহিঙ্গা নাগরিককে আটক করতে সক্ষম হয়েছেন।
র্যাবের সহকারী মিডিয়া পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, বিদেশী পিস্তল ও গুলিসহ আটক রোহিঙ্গা নাগরিককে অস্ত্র আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/আতা