আবারও জুটি শাকিব-ইধিকা!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আবারও জুটি বাঁধছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল। ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’-এর পর এবার তাদের দেখা

2026-08-04T01:01:29+00:00
2026-08-04T01:01:29+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
আনন্দ সময়
আবারও জুটি শাকিব-ইধিকা!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:০১ এএম 
শাকিব খান ও ইধিকা পাল। ছবি : সংগৃহীত
আবারও জুটি বাঁধছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান ও কলকাতার নায়িকা ইধিকা পাল। ‘প্রিয়তমা’ ও ‘বরবাদ’-এর পর এবার তাদের দেখা যাবে ঢালিউডের আরও একটি নতুন সিনেমায়। 

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শোনা যাচ্ছে সিনেমাটির নাম ‘নিঃস্ব’। পরিচালনা করবেন মেহেদী হাসান হৃদয়। এটি হবে তার তৃতীয় সিনেমা। প্রথম সিনেমা ‘বরবাদ’ নির্মাণ করেছিলেন শাকিব-ইধিকাকে নিয়ে। ইতিমধ্যে ‘নিঃস্ব’ সিনেমাটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

শুরুতে শাকিব খানের বিপরীতে সাবিলা নূরের নাম জোরালোভাবে আলোচনায় এলেও এখন শোনা যাচ্ছে ইধিকা পালের কথা। বিষয়টি চূড়ান্ত না হলেও সাবিলা সিনেমাটিতে থাকছেন না এটা প্রায় নিশ্চিত। প্রযোজক শাহরীন আক্তার সুমি স্পষ্ট জানিয়েছেন, এই সিনেমায় সাবিলাকে নিয়ে কোনো পরিকল্পনা নেই। 

এরই মধ্যে নতুন একটি তথ্য সামনে এসেছে। বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, শাকিব খানের বিপরীতে এবার দেখা যেতে পারে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। যদিও প্রযোজনা প্রতিষ্ঠান বা নির্মাতা পক্ষ থেকে এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। জোর গুঞ্জন চলছে ইধিকাকে নিয়ে।

এ প্রসঙ্গে মেহেদী হাসান হৃদয় বলেন, নায়িকার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। কয়েকজনকে নিয়ে ভাবছি। সেখানে ইধিকার নামও মাথায় আছে।

শুধু নায়িকা নয়, সিনেমার নামও প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রোডাকশন। তবে গুঞ্জন ছড়িয়েছে সিনেমার নাম ‘নিঃস্ব’। 


অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্পে নির্মিত হবে সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরে শুরু হবে শুটিং। আগামী বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা সংস্থার। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ভাষ্য- নতুন সিনেমাটিও হবে অ্যাকশনধর্মী। তবে গল্প, নির্মাণ এবং চরিত্রের উপস্থাপনায় দর্শক এবার শাকিব খানকে একেবারেই নতুনভাবে দেখতে পাবেন।

গত ঈদে ‘রকস্টার’ মুক্তির পরপরই ‘সোলজার’ সিনেমায় শুটিং করেন শাকিব খান। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রায় এক সপ্তাহ শুটিং শেষে দেশে ফেরেন গত মাসে। 

এদিকে ইধিকা পাল সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। এরই মধ্যে শোনা যাচ্ছে আসন্ন মহালয়া উপলক্ষে ভারতের একটি বাংলা টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে দেবী দুর্গার রূপে দেখা যাবে তাকে। 

ক্যারিয়ারের শুরুতে টিভি নাটকে কাজ করতেন ইধিকা। ২০২৩ সালে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’য় কাজ করে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার। 


সময়ের আলো/প্রিন্ট/এমকে


  বিষয়:   শাকিব খান  ইধিকা পাল  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: