নতুন গল্পে সাদনিমার ঈরা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

গত ঈদুল ফিতরে পথিক সাধনের ‘ঈরার পদ্ম’ নাটকটি মন ভরিয়েছিল দর্শকদের। এতে ঈরা চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন অভিনেত্রী

2026-08-04T01:10:18+00:00
2026-08-04T01:10:18+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
আনন্দ সময়
নতুন গল্পে সাদনিমার ঈরা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:১০ এএম 
সাদনিমা বিনতে নোমান। ছবি : সংগৃহীত
গত ঈদুল ফিতরে পথিক সাধনের ‘ঈরার পদ্ম’ নাটকটি মন ভরিয়েছিল দর্শকদের। এতে ঈরা চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। 

সেই জনপ্রিয় চরিত্রকে আবারও পর্দায় ফিরিয়ে আনছেন নির্মাতা। স্যামুয়েলের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ঈরার পদ্ম’-এর সিক্যুয়েল ‘ঈরার পদ্ম-২’।

নাটকটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন স্যামুয়েল, পথিক সাধন ও মারুফ হোসেন সজিব। নতুন কিস্তিতেও পদ্ম চরিত্রে থাকছেন খায়রুল বাসার এবং ঈরা চরিত্রে দেখা যাবে সাদনিমাকে। 

শুটিং শেষ করে নাটকটি এখন মুক্তির অপেক্ষায়। নির্মাতার তথ্য অনুযায়ী, শিগগিরই নাটকটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।

আবারও ঈরা চরিত্রে অভিনয় প্রসঙ্গে সাদনিমা বলেন, কিছু চরিত্র দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে, আর ঈরা তেমনই একটি চরিত্র। তার জীবনযাপন ও ব্যক্তিত্ব নিয়ে দর্শকের কৌতূহল সবসময়ই ছিল। একইভাবে পদ্ম চরিত্র নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। এই আগ্রহ থেকেই নির্মাতা সিক্যুয়েল নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলে মনে করেন তিনি। 

প্রিয় চরিত্রে আবারও অভিনয়ের সুযোগ পেয়ে নিজের ভালো লাগার কথাও জানান সাদনিমা। তার আশা, ‘ঈরার পদ্ম-২’ দর্শকদেরও ভালো লাগবে।


নাটকটিতে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, সমু চৌধুরী, আশীষ খন্দকার, কচি খন্দকার, আল মামুন, নওশীন ইসলাম দিশা ও মিতু সুলতানা প্রমুখ।

এদিকে সাদনিমার আরও একটি নাটক প্রচারের অপেক্ষায়। সম্প্রতি ‘আলো ছায়া’ নাটকে অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ। নাজ নাজমার রচনায় ‘আলো ছায়া’ নাটকটি নির্মাণ করেছেন সেলিম রেজা। এতে অভিনয় করেছেন মিলি বাশার, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকারসহ আরও বেশ কয়েকজন।

এই নাটক প্রসঙ্গে সাদনিমা বলেন, ‘সেলিম ভাইয়ের পরিচালনায় এর আগেও কয়েকটা নাটকে কাজ করেছি। তবে এই নাটকের গল্পটা একটু আলাদা। এর আগে আমি আর পার্থ একটি নাটকে যদিও কাজ করেছিলাম, কিন্তু প্রচারে আসেনি। আশা করা যাচ্ছে আলো-ছায়া প্রচারে আসা আমাদের প্রথম নাটক হতে যাচ্ছে। আমি আশাবাদী নাটকটি নিয়ে।’ 

শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে আলো-ছায়া।


সময়ের আলো/প্রিন্ট/এমকে


  বিষয়:   সাদনিমা  খায়রুল বাসার  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: