মাসজুড়ে চরকির ব্যতিক্রমী আয়োজন

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগস্ট মাসজুড়ে দর্শকের জন্য থাকছে বিনোদনের বিশেষ আয়োজন। পুরো আগস্টের চার সপ্তাহে দর্শকদের জন্য চারটি

2026-08-04T01:22:04+00:00
2026-08-04T01:22:04+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
আনন্দ সময়
মাসজুড়ে চরকির ব্যতিক্রমী আয়োজন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১:২২ এএম 
ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ছবি : সংগৃহীত
দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগস্ট মাসজুড়ে দর্শকের জন্য থাকছে বিনোদনের বিশেষ আয়োজন। পুরো আগস্টের চার সপ্তাহে দর্শকদের জন্য চারটি কনটেন্ট নিয়ে আসছে জনপ্রিয় এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। 

পুরো মাসজুড়ে দর্শকরা বৈচিত্র্যময় সব গল্প দেখেত পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে চরকি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

৬ আগস্ট মুক্তি পাচ্ছে আহমেদ হাসান সানি পরিচালিত সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরী’। আফজাল হোসেন, আফসানা মিমি অভিনীত ও মো. রিয়াজুল হক ইমরান পরিচালিত চরকি ফ্লিক ‘রঙিন সুরমা’ মুক্তি পাচ্ছে ১৩ আগস্ট। 

চরকি ফ্ল্যাশ ফিকশন ‘ফাইসা গেছি’ মুক্তি পাচ্ছে ২০ আগস্ট। মাহমুদুর রহমান হিমি পরিচালিত কনটেন্টটিতে অভিনয় করেছেন সাবিলা নূর, দিব্য জ্যোতি। 

আর শেষ সপ্তাহ অর্থাৎ ২৭ আগস্টে আসছে ‘পেইন্ট অন ড্রাই লিফ’। ইমতিয়াজ বর্ষণ, কাজী নওশাবা আহমেদ অভিনীত কনটেন্টের পরিচালক ফুয়াদুজ্জামান ফুয়াদ।


স্বল্প দৈর্ঘ্যরে প্রতিটি কনটেন্টের ধরন আলাদা। ড্রামা ঘরানার ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরী’ সিনেমায় উঠে এসেছে রাজনৈতিক দর্শন। চলতি বছরের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। 

এবার এক্সক্লুসিভ হিসেবে চরকিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন- ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, এ কে আজাদ সেতু, কেয়া আল জান্নাহ, তানভির অপূর্ব। সিনেমাটি প্রযোজনা করেছে খালিদ মাহবুব তুর্য।

একটি মিথ্যা, অসংখ্য চিঠি আর এক দম্পতির অটুট ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রঙিন সুরমা’। চরকির এই অরিজিনাল কনটেন্টে দেশের দুই গুণী অভিনয়শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমিকে এক ফ্রেমে দেখার সুযোগ পাবেন দর্শকরা। ‘রঙিন সুরমা’ ফ্যামিলি ড্রামা ঘরানার সীমিত দৈর্ঘ্যরে কনটেন্ট।


সময়ের আলো/প্রিন্ট/এমকে


  বিষয়:   চরকি  আফসানা মিমি  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: