যুক্তরাষ্ট্র ভ্রমণে আর্থিক সামর্থ্য নিয়ে দূতাবাসের বার্তা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যুক্তরাষ্ট্র ভ্রমণের পূর্বে সফর সংক্রান্ত সমস্ত ব্যয়ভার এবং আকস্মিক চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকার

2026-08-04T04:19:45+00:00
2026-08-04T04:19:45+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
যুক্তরাষ্ট্র ভ্রমণে আর্থিক সামর্থ্য নিয়ে দূতাবাসের বার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:১৯ এএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ভ্রমণের পূর্বে সফর সংক্রান্ত সমস্ত ব্যয়ভার এবং আকস্মিক চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকার বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। সোমবার (৩ আগস্ট) ঢাকার আমেরিকান এমবাসির অফিশিয়াল পেজ ও বার্তার মাধ্যমে সকল আবেদনকারী এবং ভ্রমণকারীদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়।

বার্তায় সতর্ক করে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় প্রত্যেক ভ্রমণকারীকেই নিশ্চিত করতে হবে যেন সফরকালীন কোনো বিঘ্ন ঘটলে বা জরুরি চিকিৎসার প্রয়োজন পড়লে তিনি নিজ খরচে তা মেটাতে পারেন। যুক্তরাষ্ট্রের করদাতাদের কষ্টে অর্জিত অর্থে পরিচালিত কোনো সরকারি সুবিধার বেআইনি অপব্যবহার করা হলে তার পরিণতি অত্যন্ত কঠোর এবং স্থায়ী হতে পারে।


মার্কিন দূতাবাস আরও স্মরণ করিয়ে দেয় যে, এই ধরনের সরকারি ও সামাজিক সুবিধার অপব্যবহারের কারণে ভবিষ্যতে ভ্রমণকারী স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে সফর, উচ্চশিক্ষা গ্রহণ কিংবা কর্মসংস্থানের জন্য সম্পূর্ণ অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  ভ্রমণ  আর্থিক সামর্থ্য  দূতাবাস  বার্তা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: