ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ছাড়াল ৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে। সোমবার (৩ আগস্ট) দেশটির

2026-08-04T09:00:49+00:00
2026-08-04T09:00:49+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ছাড়াল ৬ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:০০ এএম 
ভূমিকম্পে আহত ৬১ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ছবি : আল-জাজিরা
ভেনেজুয়েলায় গত জুনে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে। সোমবার (৩ আগস্ট) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান। 

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ভূমিকম্পে আহত ৬১ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে দেশজুড়ে সমালোচনা বাড়ছে। অনেকের অভিযোগ, ভূমিকম্পের পর নিখোঁজ স্বজনদের খুঁজে বের করা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার ও সামরিক বাহিনীর তৎপরতা যথেষ্ট ছিল না। 

গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্য এবং রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।


হোর্হে রদ্রিগেজ জানান, ভূমিকম্পে সৃষ্ট ধ্বংসস্তূপের মাত্র ১৬ দশমিক ৫ শতাংশ এখন পর্যন্ত অপসারণ করা হয়েছে। ফলে পুনরুদ্ধার কার্যক্রমের গতি নিয়ে প্রশ্ন উঠছে।

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ভেনেজুয়েলার অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার। যদিও বিভিন্ন দেশ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, তবে সেই অর্থ কীভাবে এবং কবে পাওয়া যাবে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। বিশ্লেষকদের মতে, এসব নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার করা হলে আন্তর্জাতিক সহায়তা ও অর্থায়ন দ্রুত ভেনেজুয়েলায় পৌঁছানো সহজ হতে পারে। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   ভেনেজুয়েলা  ভূমিকম্প  মৃত্যু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: