নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলে নজরুল বর্ষ উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

2026-08-04T11:45:20+00:00
2026-08-04T11:46:09+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
সারাদেশ
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:৪৫ এএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ১১:৪৬ এএম
নজরুল বর্ষ অনুষ্ঠানের সাংস্কৃতিক সন্ধ্যা। ছবি : সময়ের আলো
নড়াইলে নজরুল বর্ষ  উপলক্ষে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলা শিক্ষা বিভাগের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তান্নী এবং নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবির। 


জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহফুজা ইয়াসমিন শ্রাবণী এবং পঙ্কবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুর রহমানের যৌথ সঞ্চালনায় আলোচনা পর্ব শেষ হয়।

পরবর্তীতে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা কাজী নজরুল ইসলামের স্মরণে মনোমুগ্ধকর নজরুলগীতি পরিবেশন, কবিতা আবৃত্তি এবং দলীয় নৃত্য তুলে ধরেন। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের অভিভূত করে।
 
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও গুণী কলাকুশলীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সময়ের আলো/মহু



  বিষয়:   নড়াইল  নজরুল  উদযাপন  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: