‘বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংক’

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থায় এখনো দুর্বলতা রয়েছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংককে সব সময় উদ্বিগ্ন থাকতে হয় বলে মন্তব্য

2026-08-04T17:25:24+00:00
2026-08-04T17:25:24+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
অর্থনীতি
‘বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংক’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:২৫ পিএম 
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি : সংগৃহীত
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থায় এখনো দুর্বলতা রয়েছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংককে সব সময় উদ্বিগ্ন থাকতে হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মোস্তাকুর রহমান বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। ব্যাংকিং খাতের এ দুর্বলতা বাংলাদেশ ব্যাংকের জন্য উদ্বেগের বিষয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ভবিষ্যতে সাইবার হামলা কমবে না, বরং আরো বাড়বে।

সরকারি প্রতিষ্ঠানের তথ্য নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেজন্য এই খাতকে আরো শক্তিশালী করতে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।


ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাকস্বাধীনতার নামে সামাজিক মাধ্যমে বুলিং, মিথ্যা ও হয়রানিমূলক কনটেন্টের প্রচারণা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এসব কোনোভাবেই চলতে দেবে না সরকার।

এ ছাড়া সরকারকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা, বিভ্রান্তমূলক কনটেন্টের বিস্তার ঠেকাতে শিগগিরই মেটা, গুগলসহ সোস্যাল মিডিয়া প্লাটফর্ম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হবে।


  বিষয়:   বাণিজ্যিক ব্যাংক  সাইবার নিরাপত্তা  কেন্দ্রীয় ব্যাংক  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: