৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই : ডিবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা হুমকির তথ্য পাওয়া যায়নি। তবে দিনটির গুরুত্ব বিবেচনায়

2026-08-04T18:32:37+00:00
2026-08-04T18:32:37+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই : ডিবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৩২ পিএম 
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা হুমকির তথ্য পাওয়া যায়নি। তবে দিনটির গুরুত্ব বিবেচনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, এখন পর্যন্ত ৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতা বা নিরাপত্তা হুমকির কোনো সুনির্দিষ্ট তথ্য গোয়েন্দাদের কাছে নেই। এরপরও রাজধানীর সব কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।

রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কর্মসূচিগুলোকে ঘিরেও পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। ভিন্নমতের কারণে সংঘর্ষের ঘটনা ঘটলেও সেগুলোকে নাশকতার সঙ্গে মিলিয়ে দেখা উচিত নয়।


দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ঘটনাগুলোর তদন্ত করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পাশাপাশি ডিবিও ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে। এসব ঘটনার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো বা বাংলাদেশকে জঙ্গিবাদ-সংশ্লিষ্ট রাষ্ট্র হিসেবে উপস্থাপনের কোনো অপচেষ্টা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মেট্রোরেলের একটি স্টেশনে সম্প্রতি উদ্ধার হওয়া সন্দেহজনক বস্তু প্রসঙ্গে তিনি বলেন, সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। সেটি ছিল পান-জর্দার একটি কৌটা। কিন্তু বিষয়টি অতিরঞ্জিতভাবে প্রচার হওয়ায় জনমনে অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি হয়েছে।

রাজধানীবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ডিএমপির পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   নিরাপত্তা  হুমকি  ডিবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: