বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামের এক বাংলাদেশী যুবক আহত হয়েছে।সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার

2026-08-04T18:33:32+00:00
2026-08-04T18:33:32+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৩৩ পিএম 
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত। ছবি : সময়ের আলো
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামের এক বাংলাদেশী যুবক আহত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে। আহত রুবেল শ্যামকুড় মাঠপাড়ার মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে রুবেল কয়েকজনকে সাথে নিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রক্যাম্পের বিএসএফের টহলদল তাদের উপর রাবার বুলেটে ছুড়লে আহত হয় রুবেল।

সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর পরে যশোর মেডিকেলে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, একজন আহত হয়েছে। তিনি বর্তমানে ঢাকায় আছে। তার পরিবারের সাথে আমাদের কথা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   বিএসএফ  গুলি  বাংলাদেশি  আহত  ঝিনাইদহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: