মাহ্‌দী আমিনের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশ ও জাতিসংঘের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে

2026-08-04T19:15:20+00:00
2026-08-04T19:15:20+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মাহ্‌দী আমিনের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:১৫ পিএম 
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। ছবি : সময়ের আলো
বাংলাদেশ ও জাতিসংঘের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।

মঙ্গলবার (৪ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শান্তিরক্ষা কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা, যুব উন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন সহযোগিতা কাঠামোর বাস্তবায়নসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরেন। তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং টেকসই ও ন্যায্য প্রবৃদ্ধি অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা আরও সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমে ধারাবাহিক অবদানের প্রশংসা করেন। 


পাশাপাশি জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। তরুণদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ আরও সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় হয়।

বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রস্তুতি এবং বৈশ্বিক ও জাতীয় অভিন্ন লক্ষ্য অর্জনে ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। 

এ সময় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের প্রধান লুইস বারবার উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এমকে
  বিষয়:   মাহ্‌দী আমিন  জাতিসংঘ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: