নওগাঁয় বিষপানে গৃহবধূর মৃত্যু, নদীতে যুবকের মরদেহ

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁয় একই দিনে দুটি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। জেলার ধামইরহাটে বিষপানে রিমু আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে এবং

2026-08-04T19:29:54+00:00
2026-08-04T19:29:54+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
সারাদেশ
নওগাঁয় বিষপানে গৃহবধূর মৃত্যু, নদীতে যুবকের মরদেহ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:২৯ পিএম 
ধামরাইহাট থানা। ছবি : সময়ের আলো
নওগাঁয় একই দিনে দুটি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। জেলার ধামইরহাটে বিষপানে রিমু আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে এবং মান্দায় আত্রাই নদী থেকে আতিকুর রহমান (৩০) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ঘুলহাড়িয়া খেয়াঘাট সংলগ্ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এবং একই দিন ভোরে বগুড়া শহিদ জিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়। 

নিহত আতিকুর মান্দা উপজেলার কসব ইউনিয়নের বনকুড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। আর নিহত গৃহবধূ রিমু আক্তার ধামইরহাট উপজেলার রঘুনাথপুর গ্রামে মো. সেকেন্দার আলীর স্ত্রী। 

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর থেকেই নিখোঁজ ছিলেন আতিকুর রহমান। সকালে নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় নদীতে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা ও মার পারিবারিক কলহের জেরে গৃহবধূ রিমু আক্তার স্বামীর বাড়িতে সবার আড়ালে সোমবার দিন বিষপান করেন। গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়া মেডিকেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   নওগাঁ  বিষপান  গৃহবধূ  মৃত্যু  নদী  যুবক  মরদেহ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: