হিলিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ১

হিলি প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী যুবককে (২৫) বলাৎকার করার অভিযোগে শামসুল আলম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ

2026-08-04T21:08:17+00:00
2026-08-04T21:08:17+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
সারাদেশ
হিলিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ১
হিলি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:০৮ পিএম 
হিলিতে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বলাৎকারের অভিযোগে গ্রেফতার। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী যুবককে (২৫) বলাৎকার করার অভিযোগে শামসুল আলম (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। 

সোমবার (৩ আগস্ট) ভুক্তভোগী পরিবারের পক্ষ তার মা বাদী হয়ে মামলা করেন। শামসুল আলম হাকিমপুর পৌরসভার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

থানায় লিখিত অভিযোগে ভুক্তভোগী মা জানান, তার বুদ্ধি প্রতিবন্ধী ছেলে এলোমেলোভাবে ঘুরাফেরা করে। তাই বাড়িতে দেখেশুনে রাখি। গত ৩১ জুলাই রাতে অভিযুক্ত শামসুল আলম আমার ছেলেকে হাসপাতাল মোড় থেকে বিস্কুট ও চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চন্ডিপুর জনৈক ধলুর পুকুর পাড়ে ঝোপের মধ্যে নিয়ে বলাৎকার করে। পরে আমার ছেলের হাতে ৫০ টাকা দিয়ে বলে কাউকে যেন বিষয়টা না বলে। এরপর গত ৩ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আবারও ছেলেকে ডাকে শামসুল আলম। তখন পাশের চা দোকানি শামসুল আলমকে গালাগালি করলে সে ওখান থেকে চলে যায়। পরে বিষয়টি ভুক্তভোগী ছেলের পরিবার জানতে পেরে ওই দিন রাতেই থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে রাতেই আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

 আরও পড়ুন

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, শামসুল আলম বিরুদ্ধে বুদ্ধি প্রতিবন্ধী যুবককে বলাৎকারের অভিযোগে মামলা হয়েছে। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   হিলি  বুদ্ধিপ্রতিবন্ধী  যুবক  বলাৎকার  গ্রেফতার  দিনাজপুর  রংপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: