মালয়েশিয়ার বিপক্ষে এইচপির শক্তিশালী দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

আসন্ন টি-টোয়েন্টি ব্যস্ত সূচিকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচকে ঘিরে বাংলাদেশ হাই

2026-08-05T04:04:28+00:00
2026-08-05T04:04:28+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
মালয়েশিয়ার বিপক্ষে এইচপির শক্তিশালী দল ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:০৪ এএম 
সাব্বির রহমান l ছবি : সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি ব্যস্ত সূচিকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা। মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচকে ঘিরে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের নেতৃত্ব দেবেন তরুণ অলরাউন্ডার এসএম মেহেরব হোসেন। জাতীয় দলের বাইরে থাকা সম্ভাবনাময় ও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটারদের নিয়েই দল সাজিয়েছে বিসিবি।

মালয়েশিয়ার বিপক্ষে এই সিরিজের পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলও খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুদলের এই সফরের মূল লক্ষ্য তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক পরিবেশে আরও প্রস্তুত করে তোলা।


দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ৮ আগস্ট, দ্বিতীয় ও শেষ ম্যাচ ১০ আগস্ট। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বাংলাদেশ হাই পারফরম্যান্স টি-টোয়েন্টি স্কোয়াড : জিসান আলম, জাওয়াদ আবরার, এসএম মেহেরব হোসেন (অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।

সময়ের আলো/প্রিন্ট/জেডি
  বিষয়:   মালয়েশিয়া  এইচপি  ক্রিকেট  দল ঘোষণা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: