‘শহিদের আত্মত্যাগকে ধারণ করেই গড়ে তোলা হবে নতুন বাংলাদেশ’

জাতীয়

স্বৈরাচারবিরোধী দীর্ঘ লড়াই ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে কোটি মানুষের স্বপ্ন ও শহিদদের আত্মত্যাগকে ধারণ করে

2026-08-05T08:00:54+00:00
2026-08-05T08:00:54+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
জাতীয়
‘শহিদের আত্মত্যাগকে ধারণ করেই গড়ে তোলা হবে নতুন বাংলাদেশ’
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৮:০০ এএম 
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
স্বৈরাচারবিরোধী দীর্ঘ লড়াই ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে কোটি মানুষের স্বপ্ন ও শহিদদের আত্মত্যাগকে ধারণ করে একটি উন্নত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এ প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন।

বাণীতে স্থানীয় সরকারমন্ত্রী উল্লেখ করেন, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শেখ হাসিনার ভয়াবহ ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে লাখো পরিবার ধ্বংস ও গুম-হত্যার শিকার হয়েছে। পরবর্তীতে ২০২৪ সালের জুলাইয়ে হাজার হাজার ছাত্র-জনতা রাজপথে নেমে এলে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণসহ নজিরবিহীন নৃশংসতার পরও ৫ আগস্ট স্বৈরাচারের পতন ঘটে। 

তিনি আরও জানান, প্রায় ছয় মাস আগে জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপের মতো নানামুখী বৈশ্বিক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে যাচ্ছে।


মির্জা ফখরুল বলেন, আমার বিশ্বাস ৭১, আমার আস্থা ২৪-এর তারুণ্যে, আমার আদর্শ জিয়াউর রহমান আর স্বস্তি লিবারেল ডেমোক্রেসিতে। বিএনপিসহ কমরেডদের আত্মত্যাগের মাধ্যমে আইনের শাসন, মানুষের মর্যাদা ও গণতন্ত্রভিত্তিক একটি সুসংগঠিত রাষ্ট্র গঠনের আশ্বাস দিয়ে তিনি বলেন, ৫ আগস্টের শক্তির ওপর ভর করে এই মাটিতে আর কোনো স্বৈরাচার কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   শহিদ  আত্মত্যাগ  ধারণ  নতুন বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: