জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ঢাবির টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জুলাই ঘোষণাপত্রের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সাম্প্রতিক বিভিন্ন হামলার প্রতিবাদের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) প্রাঙ্গণে গণজমায়েত করেছে বাংলাদেশ

2026-08-05T10:59:33+00:00
2026-08-05T10:59:33+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ঢাবির টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:৫৯ এএম 
ঢাবির টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত। সংগৃহীত ছবি
জুলাই ঘোষণাপত্রের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সাম্প্রতিক বিভিন্ন হামলার প্রতিবাদের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) প্রাঙ্গণে গণজমায়েত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৫ আগস্ট) সকালে আয়োজিত এই কর্মসূচিতে ঢাবি ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা অংশ নেন।

সকাল ৯টার পর থেকেই টিএসসি চত্বর ও এর আশপাশের এলাকায় বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয় ইউনিটের ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয় এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। এই গণজমায়েতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাকর্মীদের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য দেন জামায়াত-শিবিরের কেন্দ্রীয় নেতারা এবং ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য ছাত্রনেতৃত্ব। বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানান। বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রকৃত প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার কাজ এগিয়ে নেওয়া এবং ঘোষণাপত্র বাস্তবায়নে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তারা।


এদিকে এই গণজমায়েতকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও টিএসসি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   জুলাই ঘোষণাপত্র  বাস্তবায়ন  দাবি  টিএসসি  ছাত্রশিবির  গণজমায়েত  গণঅভ্যুত্থান 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: