ছাত্রশিবিরকে ‘রগ কেটে ইতিহাস’ গড়ার আহ্বান জানালেন গকসু এজিএস

সময়ের আলো ডেস্ক

সোশ্যাল মিডিয়া

ছাত্রশিবিরকে ‘রগ কেটে ইতিহাস’ গড়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সাধারণ সম্পাদক

2026-08-05T11:17:57+00:00
2026-08-05T11:57:16+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
সোশ্যাল মিডিয়া
ছাত্রশিবিরকে ‘রগ কেটে ইতিহাস’ গড়ার আহ্বান জানালেন গকসু এজিএস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:১৭ এএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ১১:৫৭ এএম
গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সাধারণ সম্পাদক সামিউল হাসান শোভন। সংগৃহীত ছবি
ছাত্রশিবিরকে ‘রগ কেটে ইতিহাস’ গড়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভন। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড বা ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

সামিউল হাসান শোভন তার ওই পোস্টে লেখেন, ‘সংসদে বিএনপির সাথে জামায়াতের আর ক্যাম্পাসে ছাত্রদলের সাথে শিবিরের এই কুসুম কুসুম প্রেম জাস্ট একটা ফাজলামি। হে শিবির, ওরা আপনাদের চোখ তুলতে পারে, গোড়ালি কাটতে পারে, মাথা ফাটাতে পারে। আর আপনারা সারা জীবন খালি মার খেয়ে প্রতিবাদ মিছিলই করে গেলেন। ৯০-এর দশকে শিবিরের উপর পায়ের রগ কাটার মিথ্যা অপবাদ আছে, সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২/১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন। আপনারা এত আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কী করবেন, তারা তো ঠিকই আইনকে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে প্রতিনিয়ত।’ 

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘তোমাকে আবার জেগে উঠতে হবে, হে শিবির_ক্যাডার_নাসির, দেখো পুনরায় নব্যসন্ত্রাসের উত্থান হয়েছে।’

পোস্টটি প্রকাশ হওয়ার পরপরই ফেসবুক ব্যবহারকারী ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মন্তব্য ঘরে এই বক্তব্যকে প্রকাশ্য উসকানি ও সহিংসতা উৎসাহিতকারী হিসেবে আখ্যায়িত করেন। 


মন্তব্যে মো. তানভির নামের এক ব্যবহারকারী লেখেন, ‘সামিউল তোমার এমন উত্তেজনামূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’ 

রিফাত হোসেন মাহিন প্রশ্ন তোলেন, ‘রগ কাটা কি শুরু হয়ে গেছে?’ মাহমুদ রাসেল ও মোরাম আবির হোসেন আবিরের মতো অনেকেই মন্তব্য করেন যে, এই বক্তব্যের মাধ্যমে অতীতে শিবিরের বিরুদ্ধে ওঠা ‘রগ কাটার’ অভিযোগকেই যেন সত্য বলে ইঙ্গিত করা হয়েছে। ছাত্র সংসদের একজন দায়িত্বশীল নেতার এমন সহিংস ভাষা ব্যবহারের ঘটনায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় বইছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ছাত্রশিবির  রগ কেটে  ইতিহাস  গকসু  এজিএস 


Loading...
Loading...
সোশ্যাল মিডিয়া- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: