নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত নেতার প্রতিষ্ঠানে আগুন

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

নওগাঁর বদলগাছী উপজেলায় এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পাশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির শফিউল হাসান দিপুর বিরুদ্ধে। মঙ্গলবার

2026-08-05T12:16:01+00:00
2026-08-05T12:16:01+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
সারাদেশ
নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত নেতার প্রতিষ্ঠানে আগুন
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১২:১৬ পিএম 
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংগৃহীত ছবি
নওগাঁর বদলগাছী উপজেলায় এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পাশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির শফিউল হাসান দিপুর বিরুদ্ধে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় অভিযুক্তের পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বদলগাছী উপজেলার লালুহা গ্রামের ‘আলফা কিন্ডারগার্টেন অ্যান্ড মাদ্রাসা’র পরিচালক শফিউল হাসান দিপু গত সোমবার সকালে প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরবর্তীতে ওই শিক্ষার্থী বাড়ি ফিরে কান্নাকাটি করে তার পরিবারকে বিষয়টি জানায়। পরিবার অভিযুক্তকে না পেয়ে বিষয়টি স্থানীয়দের অবহিত করলে মঙ্গলবার সকালে ভান্ডারপুর বাজার এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রতিবাদে ভান্ডারপুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে আলফা কিন্ডারগার্টেন অ্যান্ড মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়। এরপর তারা ভান্ডারপুর বাজারের চার রাস্তার মোড়ে অবস্থান নিয়ে মানববন্ধন ও সড়ক অবরোধ করে। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 


খবর পেয়ে বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নিয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যায়। 

এদিকে অভিযুক্ত শফিউল হাসান দিপুর মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জেডি  


  বিষয়:   নওগাঁ  শিক্ষার্থী  ধর্ষণচেষ্টা  অভিযোগ  জামায়াত নেতা  প্রতিষ্ঠান  আগুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: