দেশকে পরিবর্তন করা কঠিন কিছু না : বাণিজ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

শিল্প, পাটবস্ত্র ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশকে পরিবর্তন করা কঠিন কিছু না। তবে কয়েকটি চ্যালেঞ্জ আছে। বড়

2026-08-05T16:49:06+00:00
2026-08-05T16:49:06+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
সারাদেশ
দেশকে পরিবর্তন করা কঠিন কিছু না : বাণিজ্য মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:৪৯ পিএম 
শিল্প, পাটবস্ত্র ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সময়ের আলো
শিল্প, পাটবস্ত্র ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশকে পরিবর্তন করা কঠিন কিছু না। তবে কয়েকটি চ্যালেঞ্জ আছে। বড় চ্যালেঞ্জ জ্বালানি। এই অবস্থান সৃষ্টি হয়েছে গত ১৭ বছরের সরকারের অব্যবস্থাপনা জন্য। 

বুধবার (৫ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসন শিল্পকলা অ্যাকাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, অস্থিমজ্জার মধ্যে জবাবদিহিতা ও মানুষের প্রতি দায়বদ্ধতাকে ধারণ করলে দেশকে পরিবর্তন করা কঠিন কিছু না। তবে কয়েকটি চ্যালেঞ্জ আছে। বড় চ্যালেঞ্জ জ্বালানি। আমদানিকৃত গ্যাসের ওপর নির্ভরশীল এই দেশ। জ্বালানি চাহিদা মেটাতে, বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখতে, বিনিয়োগ আনতে কিছু সময় দিতে হবে সেক্ষেত্রে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হলেও মেনে নিতে হবে।


খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, উন্নয়ন একটা সম্মিলিত প্রয়াস। তারুণ্যের শক্তি যেন সামাজিক শক্তি হিসেবে টিকে থাকে, বিনষ্ট না হয়- এটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম শর্ত। আগামী দিনে সেরকম বাংলাদেশ গড়তে তারুণ্যের শক্তিকে কাজে লাগাবে সরকার।

অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, যেকোনো মূল্যে জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠনের সবাইকে সহযোগী হতে হবে।

কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী আরও বলেন, সিলেটে বর্তমানে দুটি বিসিক রয়েছে। যার আয়তন ৩০ একর। আগামীতে ১৮৭ একরের বিসিক করা হচ্ছে সিলেটে। এতে কর্মসংস্থান আরও বাড়বে।

সভায় ১৪ শহিদ পরিবারকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

সভায় সিলেট সিটি করপোরেশন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শহিদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই



  বিষয়:   দেশ  পরিবর্তন  কবাণিজ্য মন্ত্রী  সময়ের আলো  জ্বালানি  সিলেট  শিল্প  পাটবস্ত্র. খন্দকার আব্দুল মুক্তাদির 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: