জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট কাটবেন যেভাবে, মূল্য কত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকার শেরেবাংলা নগরে (গণভবন) অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে আগামী ৬ আগস্ট। তবে জাদুঘরে প্রবেশের

2026-08-05T18:25:02+00:00
2026-08-05T18:26:51+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট কাটবেন যেভাবে, মূল্য কত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:২৫ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ৬:২৬ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকার শেরেবাংলা নগরে (গণভবন) অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে আগামী ৬ আগস্ট। তবে জাদুঘরে প্রবেশের জন্য আগে থেকেই অনলাইনে নিবন্ধন করে নির্ধারিত সময়ের টিকিট সংগ্রহ করতে হবে।

কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য আগ্রহীদের প্রথমে ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর নিজের সুবিধামতো ভিজিটের সময় নির্বাচন করে একই ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট সংগ্রহ করা যাবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা ।


এর আগে ৫ আগস্ট সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত ছিল। আগামী ৬ আগস্ট থেকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন।

যেভাবে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে : জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট বুকিংয়ের সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করে টিকিট সংগ্রহ করতে হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   জুলাই স্মৃতি জাদুঘর  টিকিট  মূল্য  জুলাই  গণ-অভ্যুত্থান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: