এসএ টি-টোয়েন্টিতে রিশাদ, প্রথম বাংলাদেশি হিসেবে অভিষেকের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগের পরিচিত মুখ হয়ে উঠেছেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের পর এবার

2026-08-05T18:37:46+00:00
2026-08-05T18:39:03+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
খেলা
এসএ টি-টোয়েন্টিতে রিশাদ, প্রথম বাংলাদেশি হিসেবে অভিষেকের অপেক্ষা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:৩৭ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৬ ৬:৩৯ পিএম
রিশাদ হোসেন । ছবি : সংগৃহীত
বাংলাদেশের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগের পরিচিত মুখ হয়ে উঠেছেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের পর এবার দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতেও জায়গা করে নিয়েছেন এই লেগ স্পিনার। আগামী মৌসুমের জন্য সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।

সবকিছু ঠিক থাকলে এসএ টি-টোয়েন্টিতে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হবেন রিশাদ। এর আগে তাইজুল ইসলাম দল পেলেও শেষ পর্যন্ত মাঠে নামার সুযোগ হয়নি। ফলে এখনো কোনো বাংলাদেশি ক্রিকেটারের অভিষেক হয়নি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।

এদিকে রিশাদের সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটিং কোচ বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। একই সঙ্গে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।


আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি অঙ্গনেও রিশাদের চাহিদা বাড়ছে। পিএসএল ও বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতার পর এবার যোগ হচ্ছে এসএ টি-টোয়েন্টি। এতে বিশ্বের আরও একটি শীর্ষ টি-টোয়েন্টি লিগে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন তিনি। 

আগামী ৯ জানুয়ারি পর্দা উঠবে এসএ টোয়েন্টির, যা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের সম্ভাবনা রয়েছে। তাই দক্ষিণ আফ্রিকার লিগে খেলতে গেলে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে দেখা যাবে না রিশাদকে। সর্বশেষ আসরেও বিপিএলের পরিবর্তে বিগ ব্যাশ খেলেছিলেন তিনি।

সময়ের আলো/টিকে


  বিষয়:   এসএ টি-টোয়েন্টি  রিশাদ  অভিষেক  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: