গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আটাবোঝাই একটি ট্রাক রাস্তার পাশের একটি বসতঘরের ওপর উল্টে পড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।

2026-08-06T00:57:11+00:00
2026-08-06T00:57:11+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১২:৫৭ এএম 
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আটাবোঝাই একটি ট্রাক রাস্তার পাশের একটি বসতঘরের ওপর উল্টে পড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মালেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া বেগম (২৬) সদর উপজেলার নিজড়া গ্রামের মিনাপাড়ার শামীম খান ওরফে তামিমের স্ত্রী। তিনি মালেঙ্গা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি আটাবোঝাই ট্রাক (যশোর-ট-১১-৬১১০) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি টিনশেড বসতঘরের ওপর উল্টে পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা সুরাইয়া বেগম ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সময়ের আলো/আতা


  বিষয়:   গোপালগঞ্জ  নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ট্রাক  অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: