প্রস্তুতি ম্যাচে চোখ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সামনে পূর্ণশক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন দুই ম্যাচের সিরিজ, আর সেই

2026-08-06T01:24:40+00:00
2026-08-06T01:24:40+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
খেলা
প্রস্তুতি ম্যাচে চোখ বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১:২৪ এএম 
নিজেদের প্রস্তুতি নিখুঁত করতে কোনো সুযোগই হাতছাড়া করতে চায় না টাইগাররা। ছবি : সংগৃহীত
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। সামনে পূর্ণশক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন দুই ম্যাচের সিরিজ, আর সেই চ্যালেঞ্জের আগে নিজেদের প্রস্তুতি নিখুঁত করতে কোনো সুযোগই হাতছাড়া করতে চায় না টাইগাররা। 

তাই ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে বাংলাদেশ। দলের পেসার হাসান মাহমুদের বিশ্বাস, এই ম্যাচই সফরকারীদের কন্ডিশন, উইকেট ও ম্যাচ পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সবচেয়ে বেশি সাহায্য করবে।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে আজ ডারউইনের আউটার গ্রাউন্ডে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

দলের প্রস্তুতিতে এই ম্যাচের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ভিডিও বার্তায় হাসান মাহমুদ বলেন, ‘আমার কাছে মনে হয় আমাদের প্র্যাকটিস গেমটা ম্যাচের আগে প্রস্তুতির জন্য খুবই ইম্পরট্যান্ট এবং কন্ডিশনের সঙ্গে ও পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এটা অনেক কাজে দেবে।’

ডারউইনে টানা তৃতীয় দিনের অনুশীলন শেষ করেছে বাংলাদেশ দল। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে সমান গুরুত্ব দিয়ে চলছে প্রস্তুতি। চোট কাটিয়ে দলে ফেরা লিটন দাসও অনুশীলনে অংশ নিয়ে আশার বার্তা দিয়েছেন। পেসারদের পাশাপাশি ব্যাটাররাও স্থানীয় কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।


দলের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন হাসান। তিনি বলেন, ‘খুব ভালো প্র্যাকটিস সেশন হচ্ছে। আজকে ফিল্ডিং, ব্যাটিং ও বোলিং হলো। এরপরে আমাদের সামনে আরও অনেক টাস্ক এবং সেশন আছে। আশা করি সবাই তাদের প্রিপারেশনটা নিতে পারবে এবং আমরা ভালো একটা শুরু পাব।’

অস্ট্রেলিয়ার কন্ডিশনে অতিরিক্ত বাউন্স, গতি ও সিম মুভমেন্টের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই এখন বাংলাদেশের মূল লক্ষ্য। সেই কারণে প্রস্তুতি ম্যাচে শুধু ফল নয়, ব্যাটারদের দীর্ঘ সময় ক্রিজে থাকা এবং বোলারদের সঠিক লেন্থে ধারাবাহিকতা ধরে রাখাও গুরুত্ব পাচ্ছে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায়।

ডারউইনের এই তিন দিনের প্রস্তুতি ম্যাচ শেষ করে আরও কয়েক দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। এরপর ১৩ আগস্ট একই ভেন্যুতে শুরু হবে বহুল প্রতীক্ষিত প্রথম টেস্ট। ২২ আগস্ট ম্যাকাইয়ে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রায় দুই যুগের মাথায় অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামা বাংলাদেশের জন্য এই সফর শুধু একটি সিরিজ নয়, নিজেদের সামর্থ্য প্রমাণেরও বড় মঞ্চ। আর সেই পরীক্ষার আগে প্রস্তুতি ম্যাচটিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে টাইগাররা।

সময়ের আলো/প্রিন্ট/এমকে


  বিষয়:   বাংলাদেশ  অস্ট্রেলিয়া  ক্রিকেট  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: