রাজকীয় অভ্যর্থনায় শুরু নতুন অধ্যায়

ক্রীড়া ডেস্ক

খেলা

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দিয়েছেন মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। ফ্রি ট্রান্সফারে এই তারকার আগমনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে

2026-08-06T02:04:19+00:00
2026-08-06T02:04:19+00:00
 
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
খেলা
রাজকীয় অভ্যর্থনায় শুরু নতুন অধ্যায়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:০৪ এএম 
ক্যারিয়ারের নতুন যাত্রা শুরু করলেন মোহাম্মদ সালাহ। ছবি : সংগৃহীত
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দিয়েছেন মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। ফ্রি ট্রান্সফারে এই তারকার আগমনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তুর্কি ক্লাবটি। এর মধ্য দিয়ে লিভারপুলে ৯ বছরের সফল অধ্যায়ের ইতি টেনে ক্যারিয়ারের নতুন যাত্রা শুরু করলেন ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড। 

বুধবার (৫ আগস্ট) তুরস্কে পৌঁছান সালাহ। প্রথমে ইস্তাম্বুলে অবতরণ করেন তিনি। পরে চুক্তির আনুষ্ঠানকতা সম্পন্ন করতে ট্রাবজোন শহরে যান। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে হাজির হন হাজারো সমর্থক। ‘সালাহ, সালাহ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ভক্তদের শুভেচ্ছার জবাব দেন মিসরীয় তারকাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে প্রথমবারের মতো ট্রাবজোনস্পোরের মেরুন-নীল জার্সিতে দেখা যায় সালাহকে। ক্লাবের প্রকাশিত ভিডিওবার্তায় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ট্রাবজোনস্পোরের সমর্থকরা, আপনারা কি প্রস্তুত? শিগগিরই দেখা হচ্ছে। এরপর তুর্কি ভাষায় ক্লাবটির জনপ্রিয় স্লোগান ‘বিজে হের ইয়ার ট্রাবজোন’ উচ্চারণ করেন, যা সমর্থকদের মধ্যে দারুণ উচ্ছ্বাস তৈরি করে। 


এর আগে ট্রাবজোনস্পোর এক বিবৃতিতে জানায়, সালাহকে দলে ভেড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। পরে তার তুরস্কে আগমনের সময়সূচিও প্রকাশ করে ক্লাবটি। সালাহর দলবদলকে তুর্কি ফুটবলের ইতিহাসের অন্যতম বড় সাইনিং হিসেবে দেখা হচ্ছে। বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা এবং অভিজ্ঞতা ট্রাবজোনস্পোরের ঘরোয়া ও ইউরোপীয় প্রতিযোগিতায় বড় শক্তি হয়ে উঠবে বলে বিশ্বাস ক্লাবটির।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দিয়ে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠেন সালাহ। অ্যানফিল্ডে নয় মৌসুমে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেন তিনি।

সময়ের আলো/প্রিন্ট/এমকে


  বিষয়:   মোহাম্মদ সালাহ  মিসর  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: