‘ক্যাফে আমব্রেলা’য় তৌসিফ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নিজের দক্ষতা ও বহুমুখী চরিত্র দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নাটকের পাশাপাশি ওটিটির কনটেন্টেও কাজ

2026-08-06T04:30:30+00:00
2026-08-06T04:30:30+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
‘ক্যাফে আমব্রেলা’য় তৌসিফ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:৩০ এএম 
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ছবি : সংগৃহীত
নিজের দক্ষতা ও বহুমুখী চরিত্র দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নাটকের পাশাপাশি ওটিটির কনটেন্টেও কাজ করেন। চলতি বছরের শুরুর দিকে ‘চক্র ২’ সিরিজে নিয়ে হাজির হলেও দীর্ঘদিন নেই ওয়েব ফিল্মে। প্রায় বছরখানেক আগে হাসিব হোসাইন রাখির ‘ফার্স্ট লাভ’-এর পর তাকে নতুন ওয়েব ফিল্মে পায়নি দর্শক। এবার লম্বা সময়ের বিরতি ভেঙে ওয়েব ফিল্ম নিয়ে হাজির হতে যাচ্ছেন তৌসিফ। 

সম্প্রতি শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’ ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি। হাইপারলিংক স্টোরির এই চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন পর শিহাব শাহীনের সঙ্গে কাজ করছেন তিনি। সম্পর্ক, ভালোবাসা ও আবেগ ঘিরে এগিয়েছে ফিল্মটির গল্প। 

‘ক্যাফে আমব্রেলা’য় তৌসিফের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন এবারের লাক্স সুপারস্টার বিজয়ী বিদুষী বর্ণিতা। এটি তার অভিনয় ক্যারিয়ারের প্রথম প্রজেক্ট। নতুন কাজ প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, অনেক দিন পর ওয়েবে ফেরা, সেই সঙ্গে শিহাব ভাইয়ার সঙ্গেও অনেক দিন পর কাজ হচ্ছে। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা অন্যরকম। বলতে পারেন, মজার এবং শিক্ষণীয়। আশা করছি, এবারের কাজটা একটা নতুন অভিজ্ঞতা দেবে আমাকে। এ ছাড়া বর্ণিতার এটা অভিনয়ের প্রথম প্রজেক্ট। তার সঙ্গেও চমৎকার একটা কাজের অভিজ্ঞতা হবে বলে আশা করছি। 


‘ক্যাফে আমব্রেলা’র পাঁচ দিনের শুটিং শেষ করেই আগামী সপ্তাহে থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তৌসিফের। প্রায় ১০ দিনের এই সফরে ব্যক্তিগত অবকাশের পাশাপাশি দুটি নাটকের শুটিংও করবেন তিনি। সেখানে তার সঙ্গে থাকবেন কেয়া পায়েলসহ আরও অনেকে।

তৌসিফ বলেন, ওয়েব ফিল্মের শুটিংটা শেষ করেই একটা ছোট্ট ভ্যাকেশনে যাবো থাইল্যান্ড। সেখানে আমার সঙ্গে জোভান, কেয়া পায়েলসহ আরও অনেকেই থাকবেন। আমি দুটি নাটকের শুটিং করব, এরপর কিছুদিন একটু অবকাশ যাপন করব। এরপরই দেশে ফিরব।

ওয়েব ফিল্ম ও নাটকের পাশাপাশি কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন তৌসিফ। তবে জানালেন, শিগগিরই শেষ হতে যাচ্ছে এই সিজনের কাজ। সিজনের গল্প বা শেষ পর্ব নিয়ে বিস্তারিত কিছু না জানালেও তৌসিফ বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ হতে যাচ্ছে। 

এরই মধ্যে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’র শুটিং শেষ করেছেন তৌসিফ। এতে তার সঙ্গে অভিনয় করেছেন কেয়া পায়েল ও মালাইকা চৌধুরী। মালাইকার সঙ্গে এটি তার প্রথম অভিনয়। শিগগিরই নাটকটি প্রচারে আসবে।

সময়ের আলো/প্রিন্ট/এমকে

  বিষয়:   তৌসিফ মাহবুব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: