ভারতীয় তরুণীর অভিযোগে জামালপুরে যুবক গ্রেফতার

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

ভারতীয় এক তরুণীর সাথে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে মোস্তাফিজুর রহমান মেহেদী

2026-08-06T10:54:10+00:00
2026-08-06T10:56:35+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভারতীয় তরুণীর অভিযোগে জামালপুরে যুবক গ্রেফতার
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১০:৫৪ এএম  আপডেট: ০৬.০৮.২০২৬ ১০:৫৬ এএম
ছবি : সময়ের আলো
ভারতীয় এক তরুণীর সাথে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) গভীর রাত উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর সদস্যরা। 

বুধবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর জেলা পুলিশ। গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান মেহেদী ওই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।  

পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের যুবক মোস্তাফিজুর রহমান মেহেদীর সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুবাদে তারা বিভিন্ন সময়ে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও নিজেদের মধ্যে আদান-প্রদান করেন। 


ভারতীয় ওই তরুণীর পাঠানো সে সব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি ও তরুণীর নিকট আত্মীয়দের কাছে পাঠিয়ে দেয় বাংলাদেশী প্রেমিক মোস্তাফিজুর রহমান মেহেদী। এ ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। 

জামালপুর জেলা গোয়েন্দা শাখা(ডিবি-১) এর দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা জানান,এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ভারতীয় তরুণী  অভিযোগ  জামালপুর  যুবক গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: